Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোমে ফুরফুরা শরিফে মমতা,অনুষ্ঠানে আমন্ত্রিত নওশাদ,জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : শাসকশিবিরের সঙ্গে ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ছে নওশাদের।রাজনীতির অলিন্দে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।আগামীকাল সোমবার বিকেলে ফুরফুরা শরিফে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।এইকথা নিজেই জানিয়েছেন তিনি।যা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। প্রসঙ্গত শনিবার রাতে ফুরফুরার পীরসাহেব ও পীরজাদাদের বাড়ি বাড়ি নিমন্ত্রণপত্র পৌঁছে দেন শ্রীরামপুরের মহকুমা শাসক, জাঙ্গিপাড়ার বিডিও।

এই নিয়ে আইএসএফ বিধায়ক জানান, শুধু তাঁকেই নয়, গোটা পরিবারকেই আমন্ত্রণ জানানো হয়েছে। পীরজাদা, পীরসাহেবদের সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।তবে এই নিয়ে তিনি আগে তার পরিবার ও দলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবেন।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে নবান্নে গিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। প্রায় ২০ মিনিট ধরে শাসকশিবিরের সঙ্গে কথা হয় নওশাদের।২০মিনিট ধরে কি আলোচনা হল তা জানতে চাইলে নওশাদ জানান,তাঁর বিধায়ক তহবিলের টাকা তিনি খরচ করতে পারছেন না।নবান্নে সে কথাই জানাতে এসেছিলেন।

ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে নওশাদ জানান,‘মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে, বিভিন্ন ধর্মীয় স্থানে যান। ফুরফুরা শরিফ হল ঐতিহাসিক ধর্মীয় স্থান। এখানে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ আসেন, এমন নয়। এখানে মুখ্যমন্ত্রী এর আগেও এসেছেন। আমাকে জেলাশাসকের দফতর থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরিবারের ও দলের সঙ্গে কথা বলে আমি আমার সিদ্ধান্ত জানাব।’সব মিলিয়ে সোমবার ফুরফুরায় মুখ্যমন্ত্রীর যাওয়ার পর নওশাদের সঙ্গে সাক্ষাৎ হয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00