জামাইষষ্ঠীর পরে আবারও ১ জুলাই অর্ধদিবস ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের

আগামী ১ জুলাই একটি অর্ধদিবসের ছুটি পেতে চলেছেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা। ১৭ জুলাই মহরমের জন্যেও একটি ছুটি পাবেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের প্রথম দিকেই ছিল জামাইষষ্ঠী। সেদিন জামাই বাবাজীবনদের যাতে শ্বশুরবাড়ি যেতে অসুবিধা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যের সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) অর্ধদিবসের ছুটি(Half Day Leave) দিয়েছিলেন। আগে থেকেই বিজ্ঞপ্তি দিয়ে সেই ছুটি দেওয়া হয়েছিল। এবার আগামী মাসের প্রথম দিনেও আরও একটি অর্ধদিবসের ছুটি পেতে চলেছেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা। আগামী ১ জুলাই(1st July) মিলবে সেই ছুটি। কেননা সেদিন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিবস। প্রত্যেক বছর এই দিনটি রাজ্যে ‘ডক্টর দিবস’(Doctors Day) হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষ্যেই রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দুপুর ২টোর পর সমস্ত রাজ্যসরকারি অফিস বন্ধ হয়ে যাবে। এছাড়াও সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এই জুলাই মাসে আগামী ১৭ জুলাই মহরমের জন্যেও একটি ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

এমনিতেই জুন-জুলাই মাসে ছুটি কম থাকে। তার মাঝেই জামাইষষ্ঠীর জন্য একটি অর্ধদিবস এবং ১ জুলাই আরও একটি অর্ধদিবসের ছুটি মেলায় স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা। রবিবারের পরেই সোমবার সপ্তাহের শুরুর দিনেই একটি অর্ধদিবস পাচ্ছেন তাঁরা। স্বাভাবিকভাবেই, সোমবার বেশ খানিকটা আগেই বাড়ি ফেরার সুযোগ পাচ্ছেন সরকারি কর্মীরা। অনেকটা সময়েই পরিবার, পরিজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন তাঁরা। তবে গতকাল নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এটাও বলে দেওয়া হয়েছে যে, সোমবার রাজ্যের সরকারি অফিসগুলিতে অর্ধদিবস ছুটি থাকলেও কলকাতা রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স ও কলকাতা কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিস পুরো দিনই খোলা থাকবে।

রাজ্য সরকারের তরফে প্রকাশিত ক্যালেন্ডার অনুসারে, ২০২৪ সালে মোট ৪৫ দিনের পূর্ণ দিবস ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মী, স্কুল কালজের ছাত্র- ছাত্রীর। রাজ্য সরকারের ২০২৪ -এর ছুটির তালিকা অনুযায়ী এ বছর পুজোর ছুটি শুরু হয়ে যাবে চতুর্থী থেকেই। ছুটি কাটিয়ে কাজ শুরু হবে ১৯ অক্টোবর থেকে। মুখ্যমন্ত্রীর ঘোষণা করা নয়া দুই সরকারি ছুটিও অন্তর্ভুক্ত হয়েছে ক্যালেন্ডারে। তবে, এই নির্ধারিত ছুটির পাশাপাশি অর্ধদিবস ছুটি থাকছে আগামী ১ জুলাই। জামাইষষ্ঠীর দিনেও অর্ধদিবস ছুটি পান সরকারি কর্মচারীরা। সেইমতো, অন্যান্য বছরেও ১ জুলাই বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে অর্ধ দিবস ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়ে থাকে। এবারেও সেই অর্ধ দিবস ছুটির কথা আগে থেকেই জানিয়ে দিল নবান্ন। সেক্ষেত্রে, সোমবার এই অর্ধ দিবস ছুটি সরকারি কর্মচারীদের বাড়তি পাওনা বলেই মনে করা হচ্ছে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]