সোমে ভাষা আন্দোলনের সূচনা করবেন মমতা, মণীষীদের কাটআউটে সেজেছে বোলপুর

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : বাংলা ভাষার উপরে আক্রমণের প্রতিবাদে সোমবার বোলপুরে প্রতিবাদ কর্মসূচি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই। প্রতুল মুখোপাধ্যায়ের গান সকাল থেকেই বাজতে শুরু করে দিয়েছে বীরভূমের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। বোলপুর জুড়ে দেখা যাচ্ছে বাঙালি মনীষীদের ছবি।

গোটা শহরকে সাজিয়ে তোলা হয়েছে বাংলাভাষা দিয়ে। বিবেকানন্দ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেতাজি থেকে শুরু করে সমস্ত মনীষীর ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে শহরকে। সোমবার দুপুর তিনটে থেকেই শুরু হবে একটি মিছিল। এই মিছিলেই অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। টুরিস্ট লজ মোড় থেকে জামবনী মোড় পর্যন্ত গোটা রাস্তা সাজিয়ে তোলা হয়েছে বাংলা ভাষার গৌরবগাথায়।

ভিন রাজ্যে চাকরি করতে গিয়ে বাংলায় কথা বলার জন্য হেনস্তায় পড়তে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। কখনও কখনও তাদের বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনায় সোচ্চার হয়ে একুশের সমাবেশ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। রবিবার থেকে এই কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ২৮ জুলাই বোলপুরে মিছিল করার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলেই পা মেলাতে প্রস্তুত গোটা বোলপুর।

রবিবার বোলপুরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারও মঙ্গলবার একাধিক কর্মসূচি রয়েছে তার। সব থেকে বড় নজর রয়েছে ভাষা আন্দোলনের মিছিলের দিকেই। বাঙালি অস্মিতাকে বজায় রাখতে এই ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি। লক্ষাধিক মানুষ এই সমাবেশে যোগ দেবেন বলে মনে করছে জেলা নেতৃত্ব। অন্যান্য মিছিলে থেকে এই মিছিল একটু অন্য ধরনের। তাই সেই ভাবেই সাজিয়ে তোলা হয়েছে মিছিলকে। পথযাত্রার শুরুতেই থাকবেই বাংলা বইয়ের আদলে একটি ট্যাবলো। সেখানে শান্তির বার্তা দেবে সাদা পায়রা। বইটির উপর বাংলাভাষাকে কেন্দ্র করে লেখা থাকবে একাধিক স্লোগান।

ট্যাবলোতে যেমন থাকবে ‘আমার ভাষা বাংলা ভাষা বাংলা আমার মা’, তেমন থাকবে ‘ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাভাষী এক হন, এক হন’। এর পাশাপাশি একাধিক স্লোগান দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে ট্যাবলো। গোটা শহর যেমন মনীষীদের ছবিতে ছয়লাপ হয়েছে, তেমন ট্যাবলোতেও থাকবে মনীষীদের কাটআউটও। মিছিল যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় ১২টি জায়েন্ট স্ক্রিন ও ২৮টি অস্থায়ী তোরণ তৈরি করা হয়েছে। মিছিল শেষে অস্থায়ী মঞ্চ থেকে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ২৬ এর নির্বাচন সম্পর্কে কি বার্তা দেন তিনি সেদিকেই নজর রয়েছে সকলের।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]