Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বীরভূমের যুবককে অপহরণ করে ৫০ লক্ষ মুক্তিপণ দাবি, পুলিশের ত‍ৎপরতায় ফিরল বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যুবককে অপহরণ করে পরিবারের কাছ থেকে চাওয়া হল মুক্তিপণ। আর এই ঘটনা নিয়ে কাউকে কিছু জানালে নদীতে কেটে ফেলার দেওয়ার হুমকি দেয়  অপহরণকারীরা । এমনই ঘটনা ঘটেছে বীরভূমে । সেখানে এক যুবককে অপহরণ করে পরিবারকে  দেওয়া হয় হুমকি। কিন্তু সেই হুমকিতে কর্ণপাত না করেই পুলিশের কাছে দ্বারস্থ হয় পরিবার।

জানা গিয়েছে, পাড়ুই থানার মহুলারা গ্রামে গাড়ির যন্ত্রাংশর দোকান রয়েছে শেখ আজহার উদ্দিনের পাড়ুই এবং আব্দুল আজিম নামে এক যুবক । শুক্রবার সন্ধ্যা বেলা চা খাওয়ানোর নাম করে বাইকে করে আজিমকে নিয়ে যায় আজহার। সেইসময় বেশ কয়েকজন তাদের বাইকটি ঘিরে ফেলে । এরপরেই তারা আজহারকে গাড়িতে টেনেহিঁচড়ে তুলে নেয়। রাত ৯ টার সময় তাঁর পরিবারকে ফোন করে অপহরণকারীরা ৫০ লক্ষ টাকা  মুক্তিপণ চায় । আর এই টাকা না দিলে আজহারকে কেটে গঙ্গায় ফেলে দেওয়া হবে।

 তবে এই ঘটনার পর পরিবারের লোক ভয় না পেয়ে পাড়ুই থানায় অভিযোগ দায়ের করে। এরপরেই আজহারকে উদ্ধার করতে তল্লাশি শুরু করে সিউড়ি ও পাড়ুই থানার পুলিশ। শনিবার একযোগে তল্লাশিতে অপহৃত যুবককে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে মরতেজ খানকে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে   পাড়ুই থানার পুলিশ।

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

আজ বীরভূমে মুখ্যমন্ত্রী, শুরু হতে চলেছে ভাষা আন্দোলন

১০ দিনে রাজ্যের ৩ জেলায় ৪ খুন! বীরভূমে বোমার আঘাতে মৃত্যু তৃণমূলকর্মীর

যত কাণ্ড বীরভূমে, অনুব্রতর পর এবার কাজল ঘনিষ্ঠের নিশানায় আর এক আইসি

‘প্রকাশ্যে মন্তব্য নয়’, কাজল ও অনুব্রতকে সাফ জানাল তৃণমূল শীর্ষ নেতৃত্ব

সুব্রত বক্সির ডাকা বৈঠকে হাজির অনুব্রত-কাজল

ব্যস্ততা কাটিয়ে অসুস্থ কেষ্টকে দেখতে যাবেন, জানালেন কাজল শেখ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00