বিহার থেকে আসছিল অস্ত্র-কার্তুজ, এসটিএফের জালে ৪

Share:

নিজস্ব প্রতিনিধি : ’২৬-শে রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগেই ভিনরাজ্য থেকে রাজ্যে অস্ত্র আসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভিন রাজ্য থেকে অস্ত্র নিয়ে আসার অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে এসটিএফ।

সূত্রের খবর, বিহার থেকে গোপনে এই অস্ত্র নিয়ে আসা হচ্ছিল বাংলায়। উত্তর ২৪ পরগানার দেগঙ্গে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। কি কারণে তারা নিয়ে আসছিল অস্ত্র, জানতে তদন্ত শুরু করেছে এসটিএফ। ধৃতদের কাছ থেকে বন্দুক সহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁদের কাছে মিলেছে কার্তুজও।

জানা গিয়েছে, বাংলায় অস্ত্রগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে দেগঙ্গায় হানা দেয় স্পেশাল টাস্ক ফোর্স। অভিযুক্তদের দেখে সন্দেহ হলে আমিরুল মণ্ডল, হাবিল মোল্লা, আবু শহিদ হাজী এবং গিয়াসউদ্দিন গাজী নামে ৪জনকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেফতারের পর তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোথা থেকে তারা এই অস্ত্র নিয়ে এসেছে, কেন নিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে মোটা টাকার বিনিময়ে এই অস্ত্র ও কার্তুজ বিক্রি করার কথা ছিল। অস্ত্রের বরাত কে বা কারা দিয়েছিল জানতে তৎপর হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স। ইতিমধ্যে ধৃতদের বারাসত আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার রাজ্য থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঈশ্বরীপুর এলাকায় ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছিল এসটিএফ। সেই সময়ও গ্রেফতার করা হয়েছিল চারজনকে।

বিধাসনভা নির্বাচনের আগে রাজ্যে কোনও রকম অশান্তি এবং অস্ত্র আমদানিতে সতর্ক পুলিশ প্রশাসন।

 

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের ঘটনায় পাল্টা অভিযোগ জানাতে থানায় ধৃত তরুণীর মা

মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে STF-এর হাতে আটক মৃতের প্রেমিকা ও স্বামী

ধাবার আড়ালে অবৈধ ব্যবসা, গ্রেফতার বিজেপি যুব নেতা

কলকাতা বিমানবন্দরে ভারতীয় পাসপোর্ট সহ গ্রেফতার বাংলাদেশি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]