দালাল সহ ৪ বাংলাদেশিকে গ্রেফতার হাঁসখালি থানার পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : ফের চার বাংলাদেশি সহ এক দালালকে গ্রেফতার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর সোমবার সকালে হাঁসখালি রামনগর ২ পঞ্চায়েতের পন্ডিতপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় হাঁসখালি থানার পুলিশ। সেখানেই ৪ অবৈধ বাংলাদেশীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ৪ বাংলাদেশি বছর খানেক আগে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে উত্তর ২৪ পরগনা হয়ে চেন্নাই এবং ব্যাঙ্গালুরু চলে যায়। সোমবার সকালে তারা হাঁসখালি থানা এলাকায় পৌঁছয়। এরপর অবৈধভাবে দালালের সাহায্যে বাংলাদেশে ফেরত যাওয়ার পরিকল্পনা করেছিল। এরপর হাসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করে। রানাঘাট আদালতে পুলিশ হেফাজতে চেয়ে পাঠায় হাঁসখালি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত চার বাংলাদেশি  মোঃ শাকিল শেখ, তুলি বেগম, শিউলি বেগম, সুমন মিয়া। ধৃতরা বাংলাদেশের ফেনি, বরিশাল, খুলনা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে ধৃত দালাল শুভঙ্কর দলপতি উত্তর চব্বিশ পরগনার জেলার জয়ন্তীপুর এলাকার  পেট্রাপোল থানার বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে।

অন্যদিকে, সোমবার সকালে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় সীমান্তের টহলরত ১৪৩ নাম্বার ব্যাটেলিয়ানের তারালী সীমান্তের জওয়ানদের। তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে জানায় তার কাছে বাংলাদেশে যাওয়ার কোন বৈধ কাগজপত্র নেই। এক দালালের মাধ্যমে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। তারপরেই তাকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম মনিরুল ইসলাম। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সে। দালাল ও বাংলাদেশি সহ এই দুজনকেও গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের ঘটনায় পাল্টা অভিযোগ জানাতে থানায় ধৃত তরুণীর মা

মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে STF-এর হাতে আটক মৃতের প্রেমিকা ও স্বামী

ধাবার আড়ালে অবৈধ ব্যবসা, গ্রেফতার বিজেপি যুব নেতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]