Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘুড়ি কিনে দিয়ে বালককে অপহরণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

আট বছরের এক বালককে (Boy) অপহরণের (Kidnapped) অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে

Share:

নিজস্ব প্রতিনিধি: আট বছরের এক বালককে (Boy) অপহরণের (Kidnapped) অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভা এলাকার এ কে গোপালন কলোনি এলাকায়। ইতিমধ্যে এই ঘটনায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নিখোঁজ বালকের পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিখোঁজ নাবালকের নাম দীপ হালদার। আট বছর বয়স তার। পরিবারের অভিযোগ, শনিবার বিকেলে ঘুড়ি কিনে দেওয়ার নাম করে মানস সিংহ নামের প্রতিবেশী এক যুবক দীপকে ডেকে নিয়ে যায়। ঘুড়ি কিনেও দেয় তাকে, এরপর ঘুড়িটি নিয়ে খেলতে যায় ওই বালক। কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলে বাড়ির লোক বালকের খোঁজ করে। কিন্তু কোথাও তার সন্ধান পায়নি। রাত বাড়লে চিন্তা আর উদ্বেগে কী করবে বুঝে উঠতে পারে না নিখোঁজ বালকের পরিবার। রাস্তায় বেরিয়ে খোঁজাখুঁজি করেও কোনও হদিশ মেলেনি দীপের। এই ঘটনায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন দীপের ঠাকুমা দীপ্তি মোহন্ত।

অন্যদিকে অভিযুক্ত যুবক মানস সিং এবং তার পরিবারের লোকজন শনিবার সন্ধ্যা থেকে বেপাত্তা। তাদের বাড়িতে কেউ নেই। সবাই গা ঢাকা দিয়েছে। তবে স্থানীয় মানুষজন অভিযুক্তের বাড়িতে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তের গ্রেফতারির দাবি জানান তাঁরা।

স্থানীয়রা জানানা, নিখোঁজ বালকের মা সোমা হালদার ও বাবা সঞ্জয় হালদার দীর্ঘদিন আগে থেকেই নিখোঁজ। বছর পাঁচেক আগে তাঁরা ছেলে দীপকে রেখে বাড়ি ছেড়ে চলে গিয়েছে বলে জানান স্থানীয়রা। তবে ওই বালকের বাবা মা বাড়ি ছেড়ে কোথায় গিয়ে রয়েছেন তাঁরা বা আদৌ বেঁচে রয়েছেন কি না তা জানেন না প্রতিবেশীরা। বাবা মায়ের চলে যাওয়ার পর থেকে ঠাকুমার কাছে থাকত দীপ।

‘মা কবে ফিরবে?’ ছবি আঁকড়ে মায়ের ফেরার অপেক্ষায় শিশু

শিলিগুড়িতে একসঙ্গে নিখোঁজ ৪ নাবালক, চিন্তায় পরিবার

জাল সিমকাণ্ডে বালুরঘাটে তৎপর সিবিআই, একাধিক জায়গায় হানা

১০ দিনে রহস্যজনকভাবে উধাও পাঁচ কিশোরী-সহ সাতজন, হাড়হিম কাণ্ড বালুরঘাটে

বাবা চালান ছোট মুদির দোকান, মাধ্যমিকে নবম হয়ে তাক লাগাল অনিক

ফ্রিজ, টিভি নিয়ে যাওয়ার পাশাপাশি ঠাকুরের প্রসাদও খেয়ে গেল ‘ভক্ত’ চোর

গ্যাংটকে যাওয়ার পথে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী, বিপাকে পরিবার

বীরভূমের যুবককে অপহরণ করে ৫০ লক্ষ মুক্তিপণ দাবি, পুলিশের ত‍ৎপরতায় ফিরল বাড়ি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00