Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফ্রিজ, টিভি নিয়ে যাওয়ার পাশাপাশি ঠাকুরের প্রসাদও খেয়ে গেল ‘ভক্ত’ চোর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাড়িতে কেউ ছিল না। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে টিভি বা সোনার গয়না নয় চোর সঙ্গে করে  নিয়ে পালাল  ঠাকুরের প্রসাদও । এমনই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বড় রঘুনাথপুর এলাকায় । সেখানকার বাসিন্দা প্রয়াগরাজে কুম্ভমেলায় গিয়েছিলেন । আর সেখান থেকে ফিরেই  দেখেন বাড়ি পুরো লণ্ডভণ্ড। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।

পুলিশ সূত্রে খবর, ২৬ জানুয়ারি কুম্ভ মেলায় যান  বালুরঘাটের বড় রঘুনাথপুরের বাসিন্দা সত্যম দত্ত। আর সেখানে গিয়ে পূর্ণস্নান করে  বাড়ি ফিরতেই দেখেন সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ।  ঘরের দেওয়ালে লাগানো ৪২ ইঞ্চির টিভিটা নেই। পাশাপাশি ঘরে থাকা কয়েক হাজার টাকা এমনই ঠাকুর ঘরে ঢুকে গোপালের সোনার গয়না এবং ফ্লিজ খুলে  প্রসাদ নিয়ে পালিয়ে গিয়েছে চোর । শুধু তাই নয় যাতে না ধরা পড়ে সেইজন্য বাড়ির সিসিটিভির মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় চোরে দল । ইতিমধ্যেই এই চুরির ঘটনার কথা পুলিশকে গিয়ে জানিয়েছেন সত্যম বাবু ।

বাড়ির মালিক জানিয়েছেন,’ এইভাবে বাড়িতে যে চুরি হবে তা ভাবতেও পারিনি । লক্ষাধিক টাকার সামগ্রী খোয়া গিয়েছে। আমরা আতঙ্কিত।‘ এই ঘটনা প্রসঙ্গে পুলিশের প্রাথমিক অনুমান, চোরের দল বাড়ির ছাদ থেকে প্রবেশ করে চুরি করে পালায় । তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি । এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

জাল সিমকাণ্ডে বালুরঘাটে তৎপর সিবিআই, একাধিক জায়গায় হানা

১০ দিনে রহস্যজনকভাবে উধাও পাঁচ কিশোরী-সহ সাতজন, হাড়হিম কাণ্ড বালুরঘাটে

বাবা চালান ছোট মুদির দোকান, মাধ্যমিকে নবম হয়ে তাক লাগাল অনিক

কালী মন্দিরে দুঃসাহসিক চুরি! বাগুইআটিতে ছড়িয়েছে উত্তেজনা

পোল্টি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু দেড় হাজার মুরগির

রাজ্যের সেরা বালুরঘাট জেলা হাসপাতাল, মিলল কেন্দ্রের স্বীকৃতি

মাকে মেরে চম্পট দিল জেল পুলিশ ছেলে, চাঞ্চল্য বালুরঘাটে

১২ দিনের মাথায় ফের শ্মশানে বিকল বৈদ্যুতিক  চুল্লি, প্রতিবাদে স্থানীয়রা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00