Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে আসানসোলে জবরদখল রুখতে তৎপর প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি : বছরের পর বছর টনক নড়েনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকেই সরকারি জমি জবরদখল রুখতে তৎপর হল প্রশাসন। বাঁশ-টালি দিয়ে নির্মিত অস্থায়ী ধর্নামঞ্চ তুলে দিল আসানসোল পুরনিগম।

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পর এদিন জমি বেদখল রুথতে মাঠে নামে আসানসোল পুরনিগমের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন পুরনিগমের ই়ঞ্জিনিয়ার রাজেশ কুমার শ্রীবাস্তব, নয়ন নস্কর, আইনজীবী সুদীপ্ত ঘটক সহ পুরনিগমের কয়েকজন কর্মীরা। পুরনিগমের ইঞ্জিনিয়ার রাজেশ শ্রীবাস্তব জানান, এলাকার কয়েকটি স্কুলের পাশে টালি ও বাঁশ দিয়ে একটি মঞ্চ বানানো হয়েছিল। সোমবার মেয়র বিধান উপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, রাস্তা দখল করে কোনও কাজ করা যাবে না। মেয়রের নির্দেশ মাফিক এই কাজ হয়েছে।

জানা গিয়েছে, আসানসোল পুরনিগম এলাকার চেলিডাঙায় শতাব্দী পার্কের বিপরীতে একটি বহুতল নির্মাণ নিয়ে বিতর্কের সূত্রপাত। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, অবৈধভাবে এই নির্মাণ কাজ হচ্ছে। এর প্রতিবাদেই ধর্না চলছিল। যদিও এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন আসানসোল পুরনিগম কর্তৃপক্ষ। পুরনিগমের তরফে জানানো হয়েছে, কোনও বেআইনি নির্মাণ হচ্ছে না। বরং সরকারি জমি দখল করে ধর্না চলছিল। সেই কারণে এটি ভেঙে ফেলা হয়েছে। উল্লেখ্য, এদিন বেআইনি জবরদখলের বিরুদ্ধে সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি এদিন সাফ জানিয়ে দিয়েছেন, সরকারি জমি দখল করার অভিযোগ উঠলে প্রশাসন যেন কড়া পদক্ষেপ নিতে পিছ পা না হন।

 

 

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

খাটের নিচ থেকে উদ্ধার যুবতীর দেহ, একরত্তি ছেলেকে নিয়ে পলাতক স্বামী

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পরিষেবার প্রচার বৃদ্ধির নির্দেশ নবান্নের

শনিতে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, কী কী সুবিধা মিলবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00