Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবারের একজনের চাকরি, প্রস্তাব পাশ রাজ্য মন্ত্রিসভায়

পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি হওয়া মানুষদের পরিবারের ১জনকে রাজ্য পুলিশের চাকরি দেওয়া হবে বলে এদিন রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত ভোটের(Panchayat Election 2023) ঘোষণার পর থেকে ভোটের দিন পর্যন্ত রাজনৈতিক হিংসার বলি ৩৫ ছাড়িয়েছিল। যুযুধান রাজনৈতিক পক্ষের পাশাপাশি হামলার শিকার হয়েছেন ভোটকর্মীরাও। রাজ্য নির্বাচন কমিশন(West Bengal State Election Commission) ‘ক্ষতিগ্রস্ত’ ভোটকর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছিল আগেই। একই সঙ্গে রাজ্যের(West Bengal State Government) তরফেও কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জানানো হয়েছিল যারা মারা গিয়েছেন তাঁদের নিকটজনদের চাকরি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পালনের জন্য এদিন অর্থাৎ শুক্রবারে রাজ্য মন্ত্রিসভার(State Cabinet) বৈঠকে তা পাশ করিয়ে নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। বৈঠক শেষে তা সাংবাদিকদের জানিয়ে দেওয়াও হল। পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি হওয়া মানুষদের পরিবারের একজনকে রাজ্য পুলিশের হোম গার্ড ভলান্টিয়ার(Police Home Guard Volunteer Service)-এর চাকরি দেওয়া হবে বলে এদিন রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়।

চলতি বছর পঞ্চায়েত নির্বাচনে মাত্রাছাড়া হিংসার অভিযোগ তোলে সমস্ত বিরোধী দল। ভোটের বলি হন প্রচুর মানুষ। সরকারি হিসেবে পঞ্চায়েত হিংসায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন। একাধিক জায়গায় হামলার শিকার হন ভোটকর্মীরাও। এই অভিযোগ পেয়ে আগেই রাজ্য নির্বাচন কমিশন ‘ক্ষতিগ্রস্ত’ ভোটকর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিল। এবার পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসার বলি হওয়া নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে চাকরি দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার ক্যাবিনেট বৈঠকে পঞ্চায়েত হিংসায় ক্ষতিগ্রস্থ পরিবারের একজনকে হোম গার্ড ভলান্টিয়ার-এর চাকরি দেওয়া হবে বলে জানা গিয়েছে। সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন হবে। চলতি মাসেই ওই পরিবারগুলির কাছে চিঠি পাঠানো হবে যে ওই পরিবারের কোন সদস্য এই চাকরি গ্রহণ করবে। সম্ভবত ডিসেম্বর মাস থেকেই ওই ব্যক্তি বা মহিলাদের ট্রেনিং শুরু হয়ে যাবে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00