Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভুয়ো পরিচয়ে অনুপ্রবেশ, বাংলাদেশে ফেরার পথেই গ্রেফতার ৭ অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া:  অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে নদিয়ার হাঁসখালি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছে মেলেনি কোনও বৈধ নথি।

জানা গিয়েছে, দালাল ধরে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল ধৃতরা। ধৃতদের মধ্যে ৪জন পুরুষ ও ৩জন মহিলা ছিল বলে জানা গিয়েছে। প্রথমে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, বাংলাদেশে দালাল মারফত ফেরার চেষ্টা করছিল তারা। এরপরেই তাদের গ্রেফতার করে পুলিশ।

পহেলগাঁও হামলার পর থেকে ভারতে বসবাসকারী পাকিস্তানি ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি জারি রাখা হয়েছিল। সরকারের ঘোষণার পর থেকে কয়েক দিন ধরেই নদিয়া ও উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একাধিক অনুপ্রবেশকারীকে ধরা হয়েছে। শনিবার ফের ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ।

সূত্রের খবর, ৩ বছর আগে ধৃত এই ৭ জন সীমান্ত পেড়িয়ে ভারতে এসেছিল। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে থাকত তারা। কিন্তু শনিবার সীমান্ত পেড়িয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টায় ছিল তারা। হাঁসখালি থানার সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারাই প্রথমে খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় হাঁসখালি থানার পুলিশ। প্রথমে সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, দালালের মাধ্যমে ভারতে এসে বসবাস করছিল তারা। আসল পরিচয় প্রকাশ্যে আসতেই সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। অনুপ্রবেশকারীদের ধরতে অভিযান জারি থাকবে বলে জানা গিয়েছে।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের ঘটনায় পাল্টা অভিযোগ জানাতে থানায় ধৃত তরুণীর মা

মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে STF-এর হাতে আটক মৃতের প্রেমিকা ও স্বামী

ধাবার আড়ালে অবৈধ ব্যবসা, গ্রেফতার বিজেপি যুব নেতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00