TMCP’র ৫ চিকিৎসক পড়ুয়াকে Dis-Collegiate, চুরমার ডাক্তার হওয়ার স্বপ্ন

হাসপাতালের ৫জন ছাত্রকে যারা TMCP’র সদস্য তাঁদের Dis-Collegiate করে দেওয়া হয়েছে। চুরমার হয়ে গেল তাঁদের ডাক্তার হওয়ার স্বপ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অনেক আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন দুর্নীতি ও অপরাধ রোধে ধর্ম, বর্ণ, রাজনীতির রঙ উপেক্ষা করে কড়া পদক্ষেপ করা হবে। সেই একই সতর্কতা বার বার শোনা গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সেনাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) মুখেও। তারই নির্যাস ছিল উত্তরবঙ্গে সরকারি জমি লুঠের ঘটনায় তৃণমূলেরই একাধিক নেতা গ্রেফতার হওয়ার ঘটনা। সেই নিরপেক্ষ প্রশাসন যে শিরদাঁড়া সোজা রেখেই যাবতীয় ঘটনার জন্য পদক্ষেপ করবে, এবার তার আরও একটা বড় নিদর্শন হয়ে গেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল(North Bengal Medical College and Hospital)। কেননা এই হাসপাতালের ৫জন ছাত্রকে যারা কিনা তৃণমূলের ছাত্র সংগঠন TMCP’র সদস্য তাঁদের Dis-Collegiate করে দেওয়া হয়েছে। যার অর্থ, এরা আর কোনওদিন দেশের কোনও মেডিকেল কলেজ থেকে চিকিৎসা সংক্রান্ত কোনও বিষয়ে বা চিকিৎসা শিক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে অংশ নিতে পারবে না। অর্থাৎ তাঁদের আর ডাক্তার হওয়ার সুযোগ থাকল না। চুরমার হয়ে গেল ডাক্তার হওয়ার স্বপ্ন।

আরও পড়ুন, বিরোধী পরিসরের দখল নিচ্ছে বামেরা, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে মাঠে নামছে গেরুয়া

দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্দরে TMCP’র কয়েকজন ছাত্রছাত্রী নিরন্তর অন্যদের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের কথা না শুনলে কলেজ থেকে বহিষ্কার করানোর পাশাপাশি পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার অভিযোগও উঠেছিল। আরও ঢের অভিযোগে রীতিমতো জেরবার হচ্ছিল কর্তৃপক্ষ। গত ৪ সেপ্টেম্বর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও ডিনকে আটকে রেখে আন্দোলনে শামিল হন পড়ুয়ারা। চাপের মুখে পড়ে রাতেই পদত্যাগ করতে বাধ্য হন ডিন সন্দীপ সেনগুপ্ত ও সহকারী ডিন সুদীপ্ত শীল। এর পরেই হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিকের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গড়ে ৩ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন অধ্যক্ষ। সেইমতো সোমবার কলেজ কাউন্সিলের বৈঠকে রিপোর্ট পেশ করে তদন্ত কমিটি। রিপোর্টে বেশিরভাগ অভিযোগ সঠিক প্রমাণিত হয়। তারপরে পরেই নজিরবিহীন কড়া পদক্ষেপ। ১২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল।

আরও পড়ুন, বিরোধী পরিসরের দখল নিচ্ছে বামেরা, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে মাঠে নামছে গেরুয়া

জানা গিয়েছে, এই ১২ জনের মধ্যে ৩জন Group-A Officer, ৩জন House Staff, ১জন Intern এবং ৫জন পড়ুয়া। যে ৩জন Group-A Officer’র বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে তাঁদের ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বিষয়টি রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার কাছে পাঠানো হয়েছে। যে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার পদত্যাগের দাবিতে স্বাস্থ্যভবন অভিযানে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। তার আগে অবশ্য সোমবার তদন্ত কমিটি কলেজ কাউন্সিলের বৈঠকে তদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে। সেই সকল রিপোর্ট দেখার পরেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। তিনি জানিয়েছেন, ‘আমাদের কলেজ কাউন্সিলে সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করার পর আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি। সমস্ত বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’ যে ৩জন House Staff’র বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে তাঁরা হলেন – শাহিন সরকার, সাহিনুল ইসলাম ও ঋতুরম্ভ সরকার। এদের থেকে পরিষেবা নেওয়া বন্ধ অর্থাৎ ‘Terminate’ করে দেওয়া হয়েছে। যে Intern-কে সাসপেন্ড করা হয়েছে তাঁর নাম সোহম মণ্ডল। হাউস স্টাফ ও ইন্টার্নদের বিষয়টি West Bengal Medical Council-কে জানানো হবে। তাদের আগামীতে লাইসেন্স দেওয়া হবে কিনা, তা ঠিক করবে মেডিকেল কাউন্সিল।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]