Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩৪টি বিরল প্রজাতির পাখি উদ্ধার, গ্রেফতার ২ পাচারকারী

গোপন খবরে ৩১ নং জাতীয় সড়কের ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নুরসেফ শিকারি এবং এম ডি মুস্তার নামে দুই আন্তঃরাজ্য পাচারকারীকে গ্রেফতার করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বন দফতরকে বুড়ো আঙুল দেখিয়ে পসরা সাজিয়ে অবাধে বিক্রি হচ্ছিল বিরল প্রজাতির পাখি। ভিডিও ফুটেজ হাতে আসতেই নড়েচড়ে বসল বন দফতর। পাখিগুলির খোঁজে তল্লাশি অভিযান চালিয়ে দুই আন্তঃরাজ্য পাখি পাচারকারীকে গ্রেফতার করল বৈকন্ঠপুর বন বিভাগের কর্মীরা। একইসঙ্গে উদ্ধার করা হয় ৩৪ টি টিয়াপাখি।

বাংলা বিহার সীমান্ত ঘেষা বিধান নগর এলাকায় শুরু হয়েছে ঝর্ণা মেলা। সেই মেলায় অবাধে পসরা সাজিয়ে বিক্রি হচ্ছে টিয়া, ময়না-সহ বিভিন্ন বিরল প্রজাতির পাখি। এমন ভিডিও ফুটেজ এসে পৌঁছয় বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তর কাছে। এর পর তদন্তে নামেন বন দফতরের আধিকারিকরা।  তদন্তে নেমে জানা যায় ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল থেকে এই পাখি গুলিকে ধরা হয়। এর পর আর্থিক মুনাফা লাভের জন্য সেগুলি পাচার করা হচ্ছে। গোপন সূত্রে বন দফতরের আধিকারিকদের কাছে খবর আসে শনিবার বিকেলে গজল ডোবা রোড ধরে ফুলবাড়ি হয়ে কিছু পাখি পাচার হবে। খবর পেয়ে রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত টিম নিয়ে অভিযানে নামেন। অভিযানে নেমে দেখা যায়  দুই ব্যক্তি বড় ব্যাগে করে কিছু ঢেকে নিয়ে যাচ্ছে। দেখা মাত্র দুজন কে ধরে ফেলে বনকর্মীরা। তল্লাশি করতেই বেরিয়ে আসে ৩৪ টি  টিয়া।

সঞ্জয় দত্ত জানান, গোপন খবরে ৩১ নং জাতীয় সড়কের ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নুরসেফ শিকারি এবং এম ডি মুস্তার নামে দুই আন্তঃরাজ্য পাচারকারীকে গ্রেফতার করা হয়। বিহারের কাঠিহার জেলার বাসিন্দা তারা।  দুজনকে জেরা করে জানা গিয়েছে টিয়া পাখিগুলিকে বাংলা-বিহার সীমান্ত বিধান নগর এলাকায় ঝর্ণা মেলা নামক এক মেলাতে এই পাখিগুলোকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া টিয়াগুলিকে বেঙ্গল সাফারিতে রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের ঘটনায় পাল্টা অভিযোগ জানাতে থানায় ধৃত তরুণীর মা

মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে STF-এর হাতে আটক মৃতের প্রেমিকা ও স্বামী

ধাবার আড়ালে অবৈধ ব্যবসা, গ্রেফতার বিজেপি যুব নেতা

কলকাতা বিমানবন্দরে ভারতীয় পাসপোর্ট সহ গ্রেফতার বাংলাদেশি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00