ভাষা দিবসে শূন্য নো ম্যানস ল্যান্ড,হল না যৌথ ভাষা উৎসব

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিবছর একুশে ফেব্রুয়ারি দিনটি উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল ‘নো ম্যানস ল্যান্ডে’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এবারও তার অপেক্ষায় ছিল দুই প্রতিবেশী দেশ। প্রত্যেক বছর দু’দেশের ভাষা প্রেমী জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেদীতে মাল্যদান করে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করা হয়। তবে এবারের উদযাপনে দেখা গেল এক ভিন্ন চিত্র। পুরো ছবিই বদলে গিয়েছে নো ম্যানস ল্যান্ডে।

দুই দেশেই ভাষা দিবস পালন হলেও তা নো ম্যানস ল্যান্ডের কিছুটা দূরত্বেই পালন করা হল। এপারে স্থানীয় ছয়ঘড়িয়া পঞ্চায়েতের তরফে ভাষা দিবসের অনুষ্ঠান করা হয়। ওপারে বাংলাদেশের বেনাপোল সীমান্তেও নো ম্যানস ল্যান্ডের কিছুটা দূরত্বে পালন হচ্ছে ভাষা দিবস।প্রতিবারের মত দু’দেশ যৌথ উদ্যোগে এই দিনটি পালন না হওয়াতে মন ভার ভাষা প্রেমী মানুষদের।

প্রত্যেকবারের মত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এবার ভারত-বাংলাদেশ সীমান্তে যৌথ আয়োজনের কোনও তৎপরতা এখনও দেখা যাচ্ছিল না।তখন থেকেই জল্পনা উঠছিল যে এবার যৌথভাবে ভাষা দিবস পালিত হবে না। এর কারণ হিসেবে বিশ্লেষেকরা বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটকে দুষেছেন।

কই মাছ গলায় আটকে মৃত্যু যুবকের, চাঞ্চল্য এলাকায়

ভাষা দিবসে বাংলাদেশে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল শহিদ মিনার, থামানো হল একুশের অনুষ্ঠান

শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে বাংলাদেশের রাষ্ট্রপতি

‘ভাষা দিবসে শহিদ মিনারে যাবেন না’, বাংলাদেশের রাষ্ট্রপতিকে এবার হুমকি ছাত্রদের  

কীর্তনের আসরে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

বাসন্তী হাইওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা,গুরুতর আহত শিশু-সহ ১০ জন

সাসপেন্ডের পরের দিনই দায়ের খুনের চেষ্টার অভিযোগ, ঘোর বিপাকে আরাবুল

রাস্তার মাঝে কলেজ ছাত্রীকে দেখে কটূক্তি-অশালীন অঙ্গভঙ্গি, গ্রেফতার যুবক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]