Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হুমকির পরে কৃষ্ণেন্দুর নিরাপত্তা বাড়ল, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩

নিজস্ব প্রতিনিধি, মালদা: কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে খুনের হুমকির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর।মালদার কালিয়াচক(Kaliyachak) থেকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তের স্বার্থে পুলিশ এখনো তাদের নাম প্রকাশ্যে আনতে নারাজ। এদিকে কৃষ্ণেন্দু নারাজ চৌধুরীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হল। আগে তিনি ব্যক্তিগত […]

বিফলে রহমতের লড়াই, আফগানদের দুরমুশ করে জয়ী প্রোটিয়ারা

নিজস্ব প্রতিনিধি করাচি: বিফলে গেল রহমত শাহের বুক চিতিয়ে চালিয়ে যাওয়া লড়াই। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) করাচিতে গ্রুপ লিগের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার হাতে দুরমুশ হল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে রায়ান রিকেলটনের শতরানের দৌলতে ৬ উইকেটে ৩১৫ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৩.৩ ওভারে ২০৮ রানেই গুটিয়ে গেল আফগানরা। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাডা ৩৬ রানে […]

‘ব্লগারদের খুনিদের মুক্তি না দিলে সশস্ত্র বিপ্লব’, ইউনূস সরকারকে হুমকি হেফাজতে নেতার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অভিজি‍ৎ রায়-সহ বিভিন্ন ব্লগারদের খুনে জড়িতদের মুক্তি না দেওয়া হলে সশস্ত্র বিপ্লব হবে বলে এবার মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারকে হুমকি দিলেন জঙ্গি সংগঠন হেফাজতে ইসলাম নেতা মুফতি এনায়েতউল্লাহ আব্বাসী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নমাজ শেষে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে আয়োজিত এক সমাবেশে ওই হুঙ্কার ছেড়ে তিনি বলেন ‘শেখ হাসিনা জমানায় ব্লগারদের হত্যার […]

রানাঘাটে বিপুল পরিমাণ গাঁজা সহ ধরা পড়লেন স্মার্ট ও শিক্ষিত পাচারকারী

নিজস্ব প্রতিনিধি ,রানাঘাট: স্মার্ট ও শিক্ষিত গাঁজা পাচারকারীকে ধরল রানাঘাট থানার পুলিশ ।পাচারকারী আবার জোর গলায় দাবি করছেন সে নাকি মাদ্রাজ ও মুম্বাই আদালতের আইনজীবী। কি অবাক হচ্ছেন? পুলিশে প্রথম দিকে অবাক হয়েছিল।শুক্রবার দুপুর ১ টা নাগাদ গোপনসূত্রে খবর আসে একটি মারুতির চার চাকা গাড়ি করে গাঁজা পাচার হচ্ছে। কোচবিহার থেক NH12 ধরে হাওড়াগামি গাড়িটি […]

‘বিরক্তিকর’, দিল্লি হাইকোর্টের বিচারপতিদের পেল্লাই নির্দেশে বিরক্ত সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগাম জামিন খারিজ করতে গিয়ে ৩০-৪০ পাতার নির্দেশনামা লিখছেন দিল্লি হাইকোর্টের বিচারপতিরা। আর ওই ঢাউস সাইজের নির্দেশ নিয়েই বিরক্তি প্রকাশ করলেন দেশের শীর্ষ আদালতের দুই বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংহ। দুই বিচারপতির মন্তব্য ‘দিল্লি হাইকোর্টে যা চলছে তা সত্যিই বিরক্তিকর। আগাম জামিনের আর্জি খারিজ করতে গিয়ে ৩০-৪০ পাতার রায় […]

কর্মীদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র কৃষ্ণনগর পুরসভা চত্বর, আহত ৫

নিজস্ব প্রতিনিধি, নদিয়া:কৃষ্ণনগর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল পৌরসভা চত্বর, মারধরে জখম ৫।অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল কৃষ্ণনগর পৌরসভা(Krishnanagar Municipality) চত্বর। মারধরের ফলে জখম হলেন ৫জন।বকেয় দাবি আদায়ের জন্য শুক্রবার কৃষ্ণনগর পৌরসভায় ডেপুটেশন কর্মসূচি ছিল অবসরপ্রাপ্ত কর্মীদের। পৌরসভা চত্বরে বিক্ষোভ সমাবেশ করার সময় চেয়ারম্যানের অনুগামীরা তাদের উপর হামলা চালায় বলে […]

বার্ধক্যজনিত রোগে কাহিল, ইস্তফা দিতে পারেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক: বয়সের ভারে ন্যুব্জ। শরীর ঠিক মতো চলছে না। বার্ধক্যজনিত রোগের কারণে প্রায়শই অসুস্থ হয়ে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। এই ভাবে আর বেশিদিন দায়িত্ব সামলাতে রাজি নন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। শারীরিক অসুস্থতার কারণেই পোপের পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। আর ওই খবর ছড়িয়ে পড়তেই ভ্যাটিকান সিটিতে শোরগোল পড়ে গিয়েছে। […]

WhatsApp-এর ফুল অ্যাকশন, ৩০ দিনে নিষিদ্ধ ৮৪ লক্ষ ভারতীয়র অ্যাকাউন্টস

গত ৩০ দিনের মধ্যে অনলাইন বার্তাপ্রেরণ প্লাটফর্মটি প্রায় ৮৪ লক্ষ WhatsApp অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। কিন্তু কেন? জানা গিয়েছে, এই সিদ্ধান্তটি নিয়েছে WhatsApp-এর মূল কোম্পানি মেটা

দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের দাবার প্রশিক্ষণ দেওয়া শুরু নবদ্বীপে

নিজস্ব প্রতিনিধি নদিয়া:কারোর চোখে ক্ষীণ দৃষ্টি কেউবা সম্পূর্ণভাবে দৃষ্টিহীন। কিন্তু তবুও সমাজের চোখে তারা এক একজন উজ্জ্বল নক্ষত্র। আর পাঁচটি সাধারণ ছেলেমেয়েদের মতই তাদের জীবন যাপন। যদিও সেটি চার দেওয়ালের ভেতরে, কিন্তু সেখানেই রয়েছে তাদের এক অন্য পৃথিবী। নবদ্বীপের এপিসি ব্লাইন্ড স্কুল(Nabwadip APC School)। এখানকার ছাত্রছাত্রীরা প্রত্যেকে প্রত্যেকের পরিবার এবং অভিভাবকও। একে অপরের হাত ধরে […]

তিন বছর পর বড় পর্দায় ‘কাকাবাবু’ প্রসেনজিৎ, বদলে গেল ‘সন্তু’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনেই জমকালো মহরত অনুষ্ঠিত হয়ে গেল প্রযোজনা সংস্থা এসভিএফ-এর অফিসে। সেখানে উপস্থিত ছিলেন ছবির সকল কলাকুশলীরা

‘বাটারফিঙ্গারস’, বাংলাদেশ ম্যাচে রোহিতের ক্যাচ মিস নিয়ে খোঁচা আমুলের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের ব্যাটার জাকের আলির ক্যাচ মিস করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওই ক্যাচ মিসের ফলে অক্ষর পটেল যে হ্যাটট্রিক থেকে বঞ্চিত হয়েছেন তাই নয়, টিম ইন্ডিয়াকে চরম খেসারত দিতে হয়েছে। মাঠেই ওই ক্যাচ মিসের জন্য হাত জোড় করে সতীর্থ অক্ষরের কাছে ক্ষমা চেয়েছিলেন রোহিত। কিন্তু তাতেও […]

শিলিগুড়িতে বিয়ের আগের দিন নদী থেকে মিলল পাত্রের মৃতদেহ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি ,শিলিগুড়ি: শুক্রবার ছিল বিয়ের দিন। বিয়ে ঠিক আগের দিন পাত্রের দেহ মিলল নদীতে। পাত্রীর পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের । পুলিশের তদন্ত শুরু শিলিগুড়িতে। ঘটনাস্থল শিলিগুড়ি কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গ পল্লী(Gourangapally)। সেখানকার এক যুবতী সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফুলবাড়ীর যুবক শিবমের(Sibam)। পেশায় শিবম একজন সবজি বিক্রেতা। শুক্রবার তাদের চার হাত এক হওয়ার […]

 ‘আমাকে হাল্কাভাবে নেবেন না’, নাম না করে ফড়নবিশকে হুঁশিয়ারি শিন্ডের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই মহারাষ্ট্রে মহায়ুতি জোটের মধ্যে মহা ফাটল স্পষ্ট হচ্ছে। বিশেষ করে জোটের ‘দাদা’ বিজেপির সঙ্গে শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) প্রধান তথা উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরোধ চরমে পৌঁছেছে। আর ওই বিরোধের মধ্যেই শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নাম না করে বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে শিন্ডে হুঙ্কার ছেড়েছেন, ‘আমাকে হাল্কাভাবে নেবেন না।’ উপমুখ্যমন্ত্রীর ওই […]

নৈশভোজের নামে হোটেলে ডেকে গণধর্ষণ বিবাহিত মহিলাকে, গ্রেফতার ৩

ছিঃ! নৈশভোজের নামে হোটেলে ডেকে গণধর্ষণ এক যুবতীকে। ঘটনায় গ্রেফতার ৩ অভিযুক্ত। বেঙ্গালুরুতে একটি হোটেলের বারান্দায় ৩৩ বছর বয়সী মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

বগুলাতে জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে সরকারি ২ আধিকারিক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: নদিয়ার বগুলা দু’নম্বর পঞ্চায়েতে ৪৮৮৮টি জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে সরকারি দুই আধিকারিক সহ আরো দুই পঞ্চায়েত কর্মী গ্রেফতার। শুরু তরজা।পঞ্চায়েতে আর্থিক দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন পঞ্চায়েতের সরকারি আধিকারিক সহ আরো দুই কর্মী। ঘটনাটি বগুলা দুই নাম্বার গ্রাম পঞ্চায়েতের। অভিযোগ ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বগুলা দুই নাম্বার […]

রিকেলটনের দুরন্ত শতরান, আফগানদের ৩১৬ রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা

নিজস্ব প্রতিনিধি করাচি: ওপেনার রায়ান রিকেলটনের অনবদ্য শতরান এবং অধিনায়ক টেম্বা বাভুমা ও রাসি ভ্যান ডার দুসেনের জোড়া অর্ধশতরানের সুবাদে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান তুলল প্রোটিয়ারা। কোনও আফগান বোলারই বল হাতে তেমন নজর কাড়তে পারেননি। যদিও সবচেয়ে বয়স্ক […]

নিউজিল্যান্ডে ইন্দিরার হত্যাকারী সতবন্ত সিংহের ভাগ্নের ২২ বছরের কারাদণ্ড

বলতেজের বিরুদ্ধে আরও অভিযোগ ছিল যে, তিনি ২১ বছর বয়সী এইডেল সাগাল্লাকে বিয়ারেল ক্যানে মেথ মিশিয়ে খাইয়ে তাঁকে নৃশংসভাবে হত্যা করেছে।

দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বাংলা গানের অন্যতম কাণ্ডারি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। শুক্রবার(২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তাঁকে বিশেষভাবে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কণ্ঠ ছাড়লেন ‘জয় বাংলা’ শ্লোগানে।  এদিন বিকেলে দেশপ্রিয় পার্কের ‘অমর একুশে’ মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের মঞ্চে প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের ছবি রেখে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টরা। […]

বাংলাদেশি জঙ্গিদের হামলা রুখতে কলকাতায় গোপন বৈঠক করলেন ডোভাল

নিজস্ব প্রতিনিধি: বাংলা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। জঙ্গিদের অনুপ্রবেশ ও সীমান্তের নিরাপত্তা নিয়ে শীর্ষ গোয়েন্দা কর্তাদের সঙ্গে কলকাতায় বৈঠক করলেন অজিত ডোভাল(Ajit Doval)। দুদিনের সিক্রেট মিশন ও বৈঠক করে তাজ বেঙ্গল থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে গেলেন ভারতের ‘জেমস বন্ড’। অজিত ডোভাল কলকাতায় বিএসএফ, এন আই এ , সেন্ট্রালআই বি সহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাধিক কর্তাদের সঙ্গে […]

ভাষা দিবসে বাংলাদেশে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল শহিদ মিনার, থামানো হল একুশের অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উদযাপনের দিনেই দুই লজ্জার ঘটনার সাক্ষী থাকল বাংলাদেশ। কুমিল্লায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনার। আর বন্দর নগরী চট্টগ্রামে একুশে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দিয়েছে পাকপ্রেমী বিএনপি। এমনকি কবিতা আবৃত্তির সময়ে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করায় শিল্পীকে হেনস্থাও করা হয়েছে। অর্থা‍ৎ স্বাধীন […]

খাকি পোশাকে অটোচালক! হলিউডে ডেবিউ করছেন সলমান, রিয়াদে চলছে শুটিং

ভিডিওটি ভাইরাল হতেই ভক্তরা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সূত্রের খবর, আমেরিকান একটি থ্রিলার ছবিতে দেখা যাবে অভিনেতাকে।

0:00