২০০ জন চাকরিপ্রার্থী সর্বোচ্চ নম্বর পেয়েও মেধা তালিকায় স্থান পাননি, মামলা হাইকোর্টে

নম্বর বেশি থাকা সত্ত্বেও ২০০ জনের নাম ওঠেনি মেধা তালিকায়। তাঁরা চাকরিও পাননি। তাঁদের চাকরি চলে গিয়েছে অন্যদের কাছে। তা নিয়েই মামলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সর্বোচ্চ নম্বর(Highest Number)  পেয়েও মেধা তালিকায়(Merit List) স্থান পাননি ২০০ জন চাকরিপ্রার্থী(Job Aspirants)। অথচ অযোগ্যদের মেধা তালিকায় স্থান দিয়ে তাঁদের চাকরি পাইয়ে দিয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ(WBBPE)। এই ঘটনা ঘিরেই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা(Justice Amrita Sinha) আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে যারা যারা মামলায় নতুন করে যুক্ত হয়েছে তাদের রিপোর্ট এবং মূল মামলার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। যে ঘটনা ঘিরে এই মামলা তা উত্তর ২৪ পরগনা জেলার। ২০১০ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন করেন উত্তর ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা। সেই মতো ২০১১ সালে লিখিত পরীক্ষা হয়। কিন্তু সেই লিখিত পরীক্ষা পরবর্তী সময় বাতিল হয়ে যায়। পরে আবার লিখিত পরীক্ষা হয় ২০১৪ সালের ১৮ মার্চ। এরপর ২০১৪ সালের ১১ নভেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই সময়েই মামলাকারী ২০০জনকে বাদ দিয়ে তাঁদের প্রাপ্য চাকরি অন্যদের দিয়ে দেওয়া হয়। এবার তা নিয়েই মামলা হয়েছে।

আরও পড়ুন, আলো নিভিয়ে আর জি করের প্রতিবাদ ৪৪ লক্ষ পরিবারের

কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া এই মামলা বলেই দিচ্ছে, নিয়োগে বড়সড় দুর্নীতি ঘটেছে। যদিও তা মানতে নারাজ পর্ষদের আইনজীবী। উত্তর ২৪ পরগনা প্রাইমারি কাউন্সিলের আইনজীবীর দাবি, কোথাও কিছু ভুল হয়েছে। তাই আরও কিছুটা সময়ের প্রয়োজন আছে। সেই কথা শুনে রীতিমত রেগে যান বিচারপতি। তিনি বলেন, ‘আপনাদের দেওয়া তথ্য-ই বলছে মামলাকারীরা বেশি নম্বর পেয়েও স্থান পেলেন না অথচ তার চেয়ে কম নম্বর পেয়েও চাকরি করছেন! কী করে? ২০০ জনের নামই উঠল না মেধাতালিকায়। অথচ তাঁদের থেকে কম নম্বর পেয়ে ২০০জনের নাম উঠে গেল মেধাতালিকায়। তারা চাকরিও পেয়ে গেল! কীভাবে সম্ভব হল এটা সেটা জানাতে হবে আপনাদের। আর সেটা ১৮ সেপ্টেম্বরের মধ্যে। যোগ্যরা মেধা তালিকায় স্থানই পেলেন না আর অযোগ্যদের মেধা তালিকায় স্থান দিয়ে চাকরি ভেট!’

আরও পড়ুন, বদ অভ্যাস আপনার কিন্তু লক্ষ্মীলাভ পূর্ব রেলের, আয় ২২ লক্ষ ৩৪ হাজার টাকা

এদিন মামলার শুনানিতে ২০০ জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশীষ কুমার চৌধুরী জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নম্বর অধিক থাকা সত্ত্বেও, তাঁরা মেধা তালিকায় তাঁরা শুধু স্থান পাননি, তাঁদের কিছু জানানোও হয়নি। নিঃশব্দে তাঁদের জায়গায় কম নম্বর পাওয়া লোকেদের চাকরিতে নিয়ে নেওয়া হয়েছে। সেই কারণেই এই ২০০জন বাধ্য হয়েছেন একজোট হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করতে। তিনি শুনানিতে এই নিয়ে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করার পর বিচারপতি মূল মামলার সঙ্গে যুক্ত হওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে উত্তর ২৪ পরগনা প্রাইমারি কাউন্সিলের আইনজীবীকে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন যে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তারা রিপোর্ট জমা দিল না। যদিও আইনজীবী জানিয়েছেন আরও খানিকটা সময়ের প্রয়োজন রয়েছে।

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশ বাঁও জলে জয়েন্টের ফলাফল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]