নিজস্ব প্রতিনিধি : ওবিসি জটে আটকে গিয়েছে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ৷ বৃহস্পতিবার ফলপ্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়নি। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের মন্তব্য, নতুন ওবিসি তালিকা মেনে মেধাতালিকা প্রকাশ করা যাবে না। মেধাতালিকা প্রকাশ করার ক্ষেত্রে ২০১০ সালের আগের ৬৬ ওবিসি শংসাপত্রকে মান্যতা দিতে হবে। অর্থাৎ পুরানো নিয়ম মেনেই তালিকা প্রকাশ করতে হবে।
৩ মাস পেরিয়ে গিয়েছে রাজ্য জয়েন্টের পরীক্ষার। এখনও হয়নি ফলপ্রকাশ। বৃহস্পতিবার ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। এদিন রেজাল্ট প্রকাশ হবে কিনা সেই বিষয়ে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে মনে করা হচ্ছিল বৃহস্পতিবার সম্ভবত ফল প্রকাশ হচ্ছে না। পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এর ফল ঘোষণার কথা এদিন বলা হয়েছিল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি মামলা রয়েছে। সেই মামলার কারণেই ফল প্রকাশ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মামলার পর শিক্ষা দপ্তর কি নির্দেশ দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলেই। জয়েন্ট এর পরীক্ষা হয়েছিল চলতি বছরের ২৭ এপ্রিল। মাঝে পেরিয়ে গিয়েছে তিন মাস। কিন্তু ফল প্রকাশ হয়নি। বোর্ডের পক্ষ থেকে সম্ভাব্য তারিখ হিসেবে বৃহস্পতিবারের কথা বলা হয়েছিল। কিন্তু তারপরেও কাটেনি অনিশ্চয়তা।
মূলত, আইনি জটিলতার কারণেই বার বার পিছিয়ে যাচ্ছে ফলপ্রকাশ। এবারেও ঠিক সেইকারণে পিছিয়ে গিয়েছে ফলপ্রকাশ। সুপ্রিম কোর্ট সম্প্রতি কলকাতা হাইকোর্টের আগের একটি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিল, যার ফলে ফলাফল প্রকাশের পথ কিছুটা হলেও পরিষ্কার হয়েছিল। ফলপ্রকাশের প্রক্রিয়া এবারও থমকে দিয়েছে। এরফলে যার জেরে অনিশ্চয়তার মুখে পড়ল রাজ্যের প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ।