Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবিবার হাওড়া ময়দান থেকে ধর্মতলা রুটে মেট্রো পরিষেবা রাতের দিকের সময় বাড়ছে

নিজস্ব প্রতিনিধি: হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রোর সময়সূচির পরিবর্তন ঘটানো হয়েছে। রবিবার আরও বেশি রাত পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে মিলবে মেট্রো পরিষেবা। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে সোমবার থেকে শনিবার পর্যন্ত এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান(Howrah Maidan) গামী প্রথম ট্রেনের সময়সূচীতে কোন পরিবর্তন আনা হয়নি। তবে সকালের প্রথম হাওড়া ময়দান থেকে স্পেনের দিকে যে মেট্রোটি […]

২৫ বছর বাদে কার্গিল যুদ্ধে জড়িত থাকার কথা স্বীকার পাক সেনা প্রধানের

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: কথায় বলে, হাজারো মিথ্যা দিয়ে কখনও সত্য ধামাচাপা দেওয়া যায় না। একদিন না একদিন আসল সত্য বেরিয়েই পড়বে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পরে আসল সত্যিটা অবশেষে স্বীকার করলেন পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনির। কার্গিল যুদ্ধে যে পাকিস্তানি সেনারা জড়িয়ে পড়েছিল এবং ভারতীয় সেনার হাতে অসংখ্য পাকিস্তানি সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন, সেই ধ্রুব সত্যিটা […]

বাঁকুড়ার স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের পরিপূরক পুষ্টি জোগান দিতে নয়া উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি ,বাঁকুড়া: আবাসিক বিদ্যালয়ের পুকুরে হচ্ছে মাছ চাষ, সেই মাছ রান্না হবে মিড ডে মিলে।বাঁকুড়ার স্কুলগুলি এবার ছাত্র-ছাত্রীদের পরিপূরক পুষ্টি জোগান দিতে স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে। তার কারণ জেলায় নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ। যে সমস্ত বিদ্যালয়ে পুকুর রয়েছে সেই বিদ্যালয়গুলিতে সরকারের মারফত করা হচ্ছে মাছ চাষ। বাঁকুড়া জেলার বিভিন্ন বিদ্যালয়ে সরকারি […]

জলে কুমির ডাঙ্গায় বাঘ, এই নিয়ে রুজি রোজগারের লড়াইয়ে মত্ত সুন্দরবনবাসী

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন: সুন্দরবনের জঙ্গলে বাঘের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা জানলে শিহরিত হবেন।জলে কুমির ডাঙ্গায় বাঘ। আর এভাবেই কাটে সুন্দরবনের মানুষের জনজীবন। সুন্দরবনের(Sundarban) চিত্র যে বড়ই বৈচিত্র তা বলাই বাহুল্য। শুধুমাত্র বারেবারে প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সুন্দরবন এলাকার জঙ্গলজীবি মানুষের প্রধান জীবীকা জঙ্গলের মাছ, কাঁকড়া ধরা। আর এমনভাবে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া […]

লখনউয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিন তলা বাড়ি, চাপা পড়ে নিহত ৪

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ফের তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল বিশিষ্ট বাড়ি। আর তাতে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন চার জন। ধ্বংসস্তুপের ভিতর থেকে কমপক্ষে ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকারীরা। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বেশ কয়েকজন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছেন। তাঁদের জীবিত অবস্থায় উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতা […]

বাংলাদেশে দুর্গাপুজোয় মণ্ডপ ও মন্দির পাহারা দেবে মাদ্রাসা ছাত্ররা, আতঙ্কিত হিন্দুরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানা বদলের পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু খেদাও ও হিন্দু নির্যাতন যজ্ঞের। একের পর এক হিন্দু শিক্ষক, চিকি‍ৎসক, আমলা ও পুলিশ আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করে চলেছে পাকিস্তানের দোসর মুহাম্মদ ইউনূসের সরকার। ভাঙচুর চলছে হিন্দুদের বাড়ি-দোকান এবং মন্দিরে। মৌলবাদীদের নির্যাতন থেকে বাঁচতে সাধের ভিটে ছেড়ে হিন্দু সম্প্রদায়ের অনেকে পাড়ি […]

মানিকচকে বন্যার জলে দুর্গতদের নৌকোয় পারাপারের জন্য দিতে হচ্ছে টাকা

নিজস্ব প্রতিনিধি, মালদা: মানিকচকে দুর্গতদের পারাপারের জন্য সরকারিভাবে ৫২ টি নৌকা দেওয়া হয়েছে, এরপরেও ৩০ থেকে ৫০ টাকা দিয়ে কেন সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে।গঙ্গা নদীর জলে প্লাবিত মালদার মানিকচকের ভূতনি থানার(Bhutni P.S.) তিনটি অঞ্চল। সেই দুর্গত এলাকার মানুষের পারাপারের যাতায়াতের জন্য বাহান্নটি নৌকার ব্যবস্থা করা হয়েছে দাবি প্রশাসনের। সেই সরকারি সুবিধা পাচ্ছে না দুর্গত […]

Tecno-র বড় চমক! এই সপ্তাহেই ভারতে আসছে বাজেট-ফ্রেন্ডলি Ultimate AI স্মার্টফোন

নিজস্ব প্রতিনিধিঃ Tecno Pova 6 Neo 5G নিয়ে জল্পনার পর, অবশেষে সংস্থা এই স্মার্টফোনের ভারতের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এই ফোনটি পরের সপ্তাহে ভারতে আত্মপ্রকাশ করবে। লঞ্চের আগে ফোনটির ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কেও তথ্য প্রকাশ করা হয়েছে। Tecno Pova 6 Neo 5G লঞ্চের তারিখ ও মূল ফিচার – Tecno Pova 6 […]

বাড়িতেই গণেশ পুজো করলেন সোনু সুদ এবং তুষার কাপুর

মুম্বইয়ের মানুষের কাছে গণেশ পুজো হল বছরের শ্রেষ্ঠ উৎসব। মহারাষ্ট্র, মুম্বই এর শ্রেষ্ঠ উৎসব গণেশ উৎসব। প্রায় ১১ দিন ধরে মুম্বই তে পালিত হয় এই উৎসব।

বড়বাজার থেকে ৫০ হাজার টাকা মূল্যের নকল প্রসাধনী দ্রব্য আটক করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

নিজস্ব প্রতিনিধি: মধ্য কলকাতার বড়বাজার এলাকা থেকে নামি কোম্পানির বিপুল পরিমাণ মহিলাদের প্রসাধনীর নকল দ্রব্য আটক করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও বড়বাজার থানা। জানা গিয়েছে পরেশ ট্রেডার্স নামে আর্মেনিয়ান স্ট্রিটে রাম রহিম মার্কেটে(Ram Rahim Market) সাত তলার একটি দোকান থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকার মূল্যের মহিলাদের নকল নামী কোম্পানির হেয়ার রিমুভার আটক করে পুলিশ। মোট ৪৩২ […]

ধর্ষণকাণ্ডে বড় সাজা, দোষীকে  মৃত্যুদণ্ড দিল আদালত

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। আর তখনই ধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীকে মৃত্যুদণ্ড দিল শিলিগুড়ি আদালত। ২০২৩ সালে ২১ অগস্ট মাটিগাড়ায় জঙ্গলের ভিতর একটি পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছিলেন অভিযুক্ত মহম্মদ আব্বাস। আর এই নির্যাতনের জেরে মৃত্যু  হয় নাবালিকার। শুধু তাই নয় এই ঘটনার পর যাতে না কেউ চিনতে […]

কিয়স্ক করতে দেব না, কিন্তু আবার রোগী মারা যাবে, এটা ঠিক নয় : ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিনিধি:হাসপাতালের বাইরে পুর-কিয়স্ক প্রসঙ্গে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) বলেন,আমরা স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলেই এই ব্যবস্থা করেছিলাম। যাতে রোগীদের হেনস্থা না হয়। চিকিৎসকরা বলেছেন আন্দোলনের সঙ্গে তাদের সমর্থন আছে। তাই তারা অনুরোধ করেছেন, আমরা ক্যাম্প সরিয়ে নিয়েছি। মেয়র আরো বলেন, বৃহস্পতিবার ৪ ঘন্টা ধরে কোন চিকিৎসা না পেয়ে শ্রীরামপুরের ছেলেটি মারা গেল […]

Vivo Y37 Pro: শক্তিশালী প্রসেসর ও দীর্ঘ ব্যাটারির সাথে লঞ্চ হল এই স্মার্টফোন

নিজস্ব প্রতিনিধিঃ নতুনভাবে লঞ্চ হয়েছে Vivo Y37 Pro স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি বাজারে এসেছে শক্তিশালী Snapdragon 4 Gen 2 প্রসেসর, 8 GB RAM এবং 6000 mAh বিশাল ব্যাটারি নিয়ে, যার সাথে রয়েছে দ্রুত চার্জিংয়ের সুবিধা। ফোনটির 50 megapixel-এর ডুয়াল ক্যামেরা সেটআপ এবং ডুয়াল স্টিরিও স্পিকার ইউনিট এই স্মার্টফোনকে আকর্ষণীয় প্যাকেজ করে তুলেছে। ফোনটির 6.68 ইঞ্চি HD+ […]

বাংলাদেশের কাছে হারার জের, পাকিস্তানের অধিনায়কত্ব হারাচ্ছেন বাবর!

নিজস্ব প্রতিনিধিঃ একের পর এক ম্যাচে হারতে  হয়েছে পাকিস্তানকে ।  তাই এবার গুঞ্জন উঠেছে অধিনায়কত্ব থেকে সরান হচ্ছে  বাবর আজমকে । পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের তরফে জানা গিয়েছে সাদা বলে বাবরের পরিবর্তে পাকিস্তানের নেতৃত্ব পেতে পারেন মোহাম্মদ রিজওয়ান। তবে এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তরফে কিছু জানান হয়নি। অধিনায়ক হিসাবে বাবর কেমন, তা নিয়ে […]

আইএএসের পদ থেকে বরখাস্ত ‘বিতর্কিত’ আমলা পূজা খেদকার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে আইএএস হিসাবে বরখাস্ত হলেন মহারাষ্ট্রের ‘বিতর্কিত’ শিক্ষানবিশ আমলা পূজা খেদকার। শনিবার কেন্দ্রের কর্মিবর্গ ও প্রশিক্ষণ বিভাগের তরফ থেকে ‘প্রতারণা’য় অভিযুক্ত শিক্ষানবিশ আমলার বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। অবিলম্বে বরখাস্তের নির্দেশ কার্যকর হবে বলে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে। মহারাষ্ট্রের পুণেতে শিক্ষানবিশ আমলা হিসাবে কর্মরত ছিলেন পূজা খেদকার। কিন্তু সরকারি নিয়মনীতি […]

বঙ্গভঙ্গের গান ‘আমার সোনার বাংলা’ যেভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে পাকিস্তানি গুপ্তচর সংস্থার মদতপুষ্ঠ মুহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পরেই মাথাচাড়া দিয়ে উঠেছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীরা। গত মঙ্গলবারই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বদলের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধে পাক সেনাবাহিনীর দোসর হয়ে কাজ করা তথা কয়েক লক্ষ মহিলাকে ধর্ষণ-খুনের মতো নারকীয় ঘটনার খলনায়ক গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল নিজামী আযম। তার […]

নেইমারের রেকর্ড ভাঙলেন ব্রাজিলের এই ফুটবলার

নিজস্ব প্রতিনিধি : ব্রাজিলের জার্সিতে পঞ্চম সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে শনিবার(৭ সেপ্টেম্বর)অভিষেক হয়েছে এস্তেভাওর। ইকুয়েডরের বিপক্ষে ১–০ গোলে জেতা ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এই কিশোর। তাঁর বয়স হল মাত্র ১৭ বছর ১৩৫ দিন। তাই ব্রাজিলের জার্সিতে মাঠে নামা সর্বকনিষ্ঠ ফুটবলারদের মধ্যে একজন হয়ে উঠেছে এস্তেভা। নাইকির সঙ্গে পেশাদার চুক্তি করেছেন ব্রাজিলের সর্বকনিষ্ঠ ফুটবলার পালমেইরাসের […]

‘কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করেছি’, কুণালকে জবাব দেবের

শেষে একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো। আরেকবার সকলকে জানিয়ে রাখি

সামনেই ISL , কোন চ্যানেলে হবে সরাসরি সম্প্রচার ?

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ২০২৪-২৫ মরশুমের ISL । প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে এই ম্যাচটি। তবে প্রশ্ন হল কোথায় দেখা যাবে সমস্ত ম্যাচ ? এই নিয়ে ISL তরফে জানান হয়েছে, প্রতিটি ম্যাচ দেখা যাবে Sports18 এবং Jio Cinema অ্যাপে। […]

ভারতীয় সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শুনেই ঠকঠকিয়ে কাঁপছে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ জুড়ে ভারত বিরোধিতা তুঙ্গে উঠেছে। বাংলাদেশের জমি ব্যবহার করে সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ-সহ ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে নতুন করে জঙ্গি স্লিপার সেল খোলার উদ্যোগ নিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। শুধু তাই নয়, আইএসআইয়ের ওই পরিকল্পনায় সম্পূর্ণ সহযোগিতা করছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত ‘রাজাকার বাহিনী’র সরকার। জেল থেকে ছাড়া […]

0:00