১১ হাজার ভোল্টের ঝটকা, কালীপুজোর দিনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বালকের

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলি(Diwali) আনন্দের উৎসব হলেও এদিন দেশের নানান প্রান্ত থেকে উঠে আসছে একাধিক দুর্ঘটনার খবর(Accidental News)। বাংলায় এই সময় জাঁকজমক সহকারে পালিত হয় কালীপুজো(Kali Puja)। সেই কালীপুজো উপলক্ষ্যেই চলছিল মণ্ডপের কাজ। আচমকাই এক ১৪ বছর বয়সী বালকের হাত লেগে যায় ১১ হাজার ভোল্টের বিপজ্জনক বৈদ্যুতিক তারে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় ওই বালক। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন(Accidental Death)।

আরও পড়ুনঃ রাশিয়াকে সহযোগিতা করায় ভারতের প্রতি নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার(West Midnapore District) ঘাটাল(Ghatal Incident) থানার খাসবাড় হাটতলায়। মৃত বালকের নাম পীযুষ সানকি। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, খাসবাড় হাটতলার বাসিন্দা নবকুমার সানকির ছেলে পীযুষ। সকাল থেকেই পাড়ার পুজো প্যান্ডেলে মজা করছিল বাচ্চা ছেলেটি। প্যান্ডেল সাজানোর কাজেও যথেষ্ট সাহায্য করছিল সে। এদিকে পুজো মণ্ডপের ওপরেই বিপজ্জনক অবস্থায় ঝুলছিল ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার। সেখানেই পুজোর জন্য তার টাঙাতে একটি বাড়ির ছাদে উঠেছিল পীযুষ। অসাবধানবশত তাঁর হাত ঠেকে যায় ওই ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে। তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পীযুষ। দ্রুত তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে গোটা এলাকায় বিরাজ করছে শোকের ছায়া।

আরও পড়ুনঃ বর্ধমানে একই লাইনে হাজির দুটি গাড়ি, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের

১৪ বছর বয়সী পীযুষের মৃত্যুতে এলাকার আনন্দের পরিবেশ মুহূর্তের মধ্যে থমথমে হয়ে যায়। সন্তানকে হারিয়ে বুকফাটা কান্নায় ভেঙে পড়েন পীযুষের পরিবারের সদস্যরা। ঘটনার জেরে আঙুল উঠছে প্যান্ডেলে ইলেকট্রিকের দায়িত্বে থাকা ব্যক্তিদের দিকে। তাঁরা নিজেরা কেন এই কাজের দায়িত্ব নেননি সেই নিয়েও প্রশ্ন তোলা হয়। যদিও পুরো দুর্ঘটনাটি অনিচ্ছাকৃত ভাবে ঘটেছে বলেই দাবি স্থানীয়দের।

ঘন কুয়াশায় লরির ধাক্কায় প্রাণ গেল ভিলেজ পুলিশের, জখম ২ সিভিক ভলান্টিয়ার

আনন্দ পরিণত বিষাদে, পিকনিক করতে যাওয়ার পথে বাস উল্টে নিহত তিন পড়ুয়া

ফুটবল খেলতে গিয়ে ফেরা হল না বাড়ি, মৃত্যুর কোলে ঢলে পড়ল ১১ বছরের কিশোর

মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ির গতি, ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক মৃত্যু ৫ যুবকের

পাশের ঘরে মশালা আনতে গিয়েছিলেন মা, ফুটন্ত কড়াইয়ে পড়ে মর্মান্তিক মৃত্যু দেড় বছরের শিশুর

বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, মর্মান্তিক মৃত্যু ৯ জনের

সাতসকালেই উলুবেড়িয়ায় সিরিয়াল দুর্ঘটনা, অকালে ঝরল ৩ প্রাণ

ভুল পথ নির্দেশ GPS এর, নির্মীয়মান সেতু থেকে নিচে গাড়ি পড়ে মৃত্যু তিন জনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]