শান্তিপুরে পুরকর্মীর লক্ষাধিক টাকা চুরি, চোরের হদিশ বিহারে

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : শান্তিপুর পুরসভার পুরকর্মীর স্কুটি থেকে টাকা চুরির ঘটনার কিনারা করল শান্তিপুর থানার পুলিশ। তদন্তে নেমে বিহার থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গত মঙ্গলবার দিনে দুপুরে শান্তিপুর পুরসভা থেকে পুরকর্মীর ১ লক্ষ ৮০ হাজার টাকা চুরি যায়। ওই পুরকর্মীর স্কুটির ভিতরে রাখা ছিল টাকা। স্কুটি খুলে সেখান থেকে টাকা চুরি করে এক ব্যক্তি।

স্কুলি খুলে টাকা দেখতে না পেয়ে থানায় অভিযোগ জানান ওই পুরকর্মী। অভিযোগ পেয়ে তদন্তে নামে শান্তিপুর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ সর্কবপ্রথম পুরসভার সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে। সেখানেই এক ব্যক্তিকে দেখতে পান পুলিশকর্মীরা। সন্দেহভাজন হিসেবে তাকে চিহ্নিত করে শুরু হয় তল্লাশি। বিহারে ওই ব্যক্তির খোঁজ পায় শান্তিপুর থানার পুলিশ। এরপর শান্তিপুর থানার একটি প্রতিনিধি দল বিহারে গিয়ে বিহার পুলিশের সাহাষ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।  বিহারের কাটিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করে শান্তিপুর থানায় নিয়ে আসা হয়েছে।

ধৃত ব্যক্তির নাম গনেশ যাদব। সে বিহারেরই বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে চুরি হওয়া কোন টাকা-পয়সা তার কাছ থেকে পাওয়া যায়নি। বুধবার ধৃতকে ৮ দিনের পুলিশ হেফাজত চেয়ে রানাঘাট আদালতে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ। বিচারক ধৃতের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ওই ব্যক্তির সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় কোনও চক্র কাজ করছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

বিহারে গ্রেফতার ৩ জৈশ জঙ্গি, ছবি প্রকাশ্যে, নাশকতার ছক?

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের ঘটনায় পাল্টা অভিযোগ জানাতে থানায় ধৃত তরুণীর মা

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে STF-এর হাতে আটক মৃতের প্রেমিকা ও স্বামী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]