Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ট্রাম্পকে ঘৃণা করি’,তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আমেরিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত আমেরিকা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করেন।তাই তাকে বহিষ্কার করা হয়েছে। এই নিয়ে শনিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয়ের তরফে বলা হয়েছে,তাদের দেশের রাষ্ট্রদূতকে অসম্মান করা হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্ত দুঃখজনক।দুই দেশের মধ্যে ‘কূটনৈতিক শিষ্টাচার’ বজায় রাখতে আমেরিকাকে অনুরোধ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।

ট্রাম্পের হোয়াইট হাউসের এর সামাজিক মাধ্যমে মার্কো রুবিও লেখেন, ‘রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুল এমন একজন রাজনীতিক যিনি আমেরিকা ও ট্রাম্পকে ঘৃণার চোখে দেখেন। তাই তাকে বহিস্কার করা হয়েছে। তাঁর সঙ্গে আমাদের আলোচনার কিছু নেই।ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এক সেমিনারে  দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত রাসুল ট্রাম্পের শ্বেতাঙ্গ আধিপত্যবাদের সমালোচনা করেন। এই নিয়ে তিনি বলেন, ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলন হচ্ছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদ। আমেরিকা ক্রমবর্ধমান জাতিগত বৈচিত্র্যের বিরুদ্ধে গিয়ে শ্বেতাঙ্গ আধিপত্যবাদ ফলাচ্ছে। যা অনুচিত। তরুণ বয়সে বর্ণবাদবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন ইব্রাহিম রাসুল। 

উল্লেখ্য,গত মাসে ট্রাম্প দক্ষিণ আফ্রিকার কৃষকদের আমেরিকা ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার একটি আইনের কথা উল্লেখ করে ওই দেশে সহায়তা বন্ধ করে দেন। ট্রাম্প অভিযোগ করেন, আইন ব্যবহার করে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের জমি জব্দ করে নেওয়া হচ্ছে। গত সপ্তাহে ট্রাম্প দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের স্বাগত জানিয়ে দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়ে দেন। ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যমে লেখেন, ‘নিরাপত্তার স্বার্থে দক্ষিণ আফ্রিকা থেকে যে কোনো কৃষক(পরিবারসহ)পালিয়ে যেতে চাইলে আমেরিকা তাদের আমন্ত্রণ জানাবে। তাদের দ্রুত নাগরিকত্ব দেওয়া হবে। নিরাপদে আমেরিকায় থাকতে পারবে তারা।’

 

একের পর এক রেকর্ড, বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজক

প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাকে গ্রেফতার করেছে FBI? ট্রাম্পের ভিডিও পোস্ট নিয়ে তুলকালাম

পহেলগাঁও হামলায় জড়িত পাক জঙ্গি সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’র তকমা ট্রাম্প প্রশাসনের

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার

ট্রাম্পকে ‘উড়ন্ত প্রাসাদ’ উপহার দিচ্ছে কাতার, দাম শুনলে চমকে যাবেন

আমেরিকার দুই শত্রু রাশিয়া- উত্তর কোরিয়ার উপরে কেন শুল্ক চাপালেন না ট্রাম্প?

ইরানের উপর হামলার আশঙ্কা, মার্কিন যুদ্ধবিমানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা

‘যুদ্ধের জন্য প্রস্তুত’,আমেরিকাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন ইরানের বিদেশ মন্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00