Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জঙ্গিপুরে খেলার মাঠে আচমকাই বজ্রপাতে প্রাণ গেল প্রশিক্ষকের

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিনা মেঘেই বজ্রপাত। মঙ্গলবার জঙ্গিপুরে বজ্রপাতে প্রাণ গেল দুই জনের। আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাবিরুল শেখ নামে এক যুবক জোত কমল ফুটবল ময়দানে বাচ্চাদের  ফুটবল প্র্যাকটিস করানোর সময় আচমকা বৃষ্টিপাত শুরু হয় । সেই সময় তার হাতে মোবাইল (Mobile) থাকায় সে বিদ্যুৎপৃষ্ট হয়। আচমকা বজ্রপাত হলে সে […]

ভারতকে টক্কর দিতে চিন থেকে ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বদলা নিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব নিয়েছে ‘জুনিয়র ভুট্টো’ মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। ‘দাদা’ পাকিস্তানের মতোই ‘ভিক্ষার পাত্র’ হাতে নিয়ে আন্তর্জাতিক সংস্থা থেকে খয়রাতি আদায় করে সেই টাকা দিয়ে আগ্নেয়াস্ত্র কেনার পরিকল্পনা নিয়েছে। ভারতের সঙ্গে থাকা সীমান্ত সুরক্ষিত করতে চিন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার (এয়ার ডিফেন্স […]

নিকোবর দ্বীপপুঞ্জে আগাম ঢুকে পড়েছে বর্ষা, বৃহস্পতিবার বিকেল থেকে বঙ্গে বদলাবে আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি: আগাম বর্ষা নিকোবর দ্বীপপুঞ্জে। ঢুকে পড়লো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত দিনের পাঁচদিন আগেই মৌসুমী বায়ু নিকোবরে ঢুকে গেছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান ।তিনি বলেন, ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমী […]

দিলীপ জায়া রিঙ্কুর ছেলের ময়না তদন্ত রিপোর্টে কী জানাল হল? জানলে চমকে যাবেন

নিজস্ব প্রতিনিধি: বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এল। তাতে স্পষ্ট বলা হয়েছে আত্মহত্যার ঘটনা নয় এটি। কোনও অবাঞ্ছিত ঘটনাও ঘটেনি। ময়না তদন্তের ছয় থেকে সাত ঘন্টা আগে প্রীতমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট উঠে এসেছে Acute hemaragic pancreatitis […]

আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞাকে ‘উদ্বেগজনক’ আখ্যা বিদেশ মন্ত্রকের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাকিস্তান ভাঙার শাস্তি হিসাবে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে ‘জুনিয়র ভুট্টো’ মোল্লা মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার। এমনকি জুলফিকার আলি ভুট্টো-ইয়াহিয়া খানরা যা করার সাহস দেখাননি তাই করেছেন পাকিস্তানের দালাল তথা রাজাকার বাহিনীর সদস্য প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের […]

‘দুর্ভাগ্য আমার, পুত্রসুখ হয়নি, পুত্রশোক হল’, স‍ৎ ছেলের মৃত্যুতে মর্মাহত দিলীপ   

নিজস্ব প্রতিনিধি: সদ্য বিয়ে হয়েছিল মায়ের। ছেলে মায়ের বিয়েতে খুশিও ছিলেন। আচমকায় যেন ছন্দপতন। মঙ্গলবার রহস্য মৃত্যু হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফ প্রীতমের। তাঁর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন রিঙ্কু। আরজি কর হাসপাতালে প্রীতমের দেহের ময়না তদন্ত হয়। প্রাথমিক রিপোর্টে প্রকাশ ২৬ বছর বয়সী যুবকের […]

‘হাসিনা জমানার অবসানের পরে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে’, বিস্ফোরক স্বীকারোক্তি ইউনূসের নারী উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরে অর্থা‍ৎ জুলাই আন্দোলনের পরে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে স্বীকার করে নিলেন মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ। গত বছরের অগস্টে দেশে রাজনৈতিক পালাবদলের পরে যেভাবে জঙ্গি ও মৌলবাদীরা নখদাঁত বের করে নেমেছে্, তা যে যথেষ্ট উদ্বেগজনক তাও স্বীকার করে নিয়েছেন তিনি। আর […]

সিবিএসইতে অকৃতকার্য হতেই আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: সিবিএসইতে অকৃতকার্য হতেই আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পড়ুয়া। । মৃত ছাত্রের নাম ঋষিরাজ কেশরী (Rishiraj Keswari)(১৮)। দুর্গাপুরের রাজবাঁধের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া ছিল সে। মৃতের বাড়ি দুর্গাপুরের কোকওভেন থানার সুকান্ত পল্লী(Sukantapally) এলাকায়। প্রতিবেশী সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও বাবা সন্তোষ কেশরী হোটেলের কাজে গিয়েছিলেন, মা তিনিও কাজে গিয়েছিলেন। এইদিন […]

লুঙ্গিকে রেখেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ জুন লর্ডসের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচের জন্য আজ মঙ্গলবার (১৩ মে) দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি। বাদ পড়েছেন ব্যাটার ম্যাথিউ ব্রি‍ৎজ ও তরুণ পেসার কুয়েনা মাফাখা। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে প্রোটিয়ারা। […]

কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের নাক গলানোর দরকার নেই’, নাম না করে ট্রাম্পকে খোঁচা বিদেশ মন্ত্রকের

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: জম্মু ও কাশ্মীর সম্পর্কিত যে কোনও সমস্যা কেবল ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিকভাবে সমাধান করা হবে, কোনও তৃতীয় পক্ষের এতে কোনও ভূমিকা থাকবে না। মঙ্গলবার স্পষ্ট এই তথ্য জানিয়ে দিল ভারত সরকার। এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে পাকিস্তানকে অবৈধভাবে অধিকৃত কাশ্মীর (POK) দিয়ে দিতে হবে। যা […]

‘কয়েকদিন থেকেই আমার কাছে থাকতে চেয়েছিল’, ছেলে হারানোয় মুখ খুললেন রিঙ্কু

নিজস্ব প্রতিনিধি: ‘গত কয়েকদিন থেকে ‘প্রীতম’ আমার কাছে থাকতে চাইছিল। রবিবার এসে মাদার্স ডে’ সেলিব্রেট করে গিয়েছিল। গত কয়েকদিন থেকে ওর কথাবার্তার মধ্যে একটা অস্বাভাবিকতা ছিল। কত দেড় বছর আগে হঠাৎ তার ছেলে অজ্ঞান হয়ে গিয়েছিল।প্রীতমের নিউরোর সমস্যা ছিল। নিউরোর যে ওষুধগুলো নিয়মিত খেত সেগুলো ঠিকমতো খাচ্ছিল না।’ মঙ্গলবার আর জি কর হাসপাতাল(R G Kar […]

পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ককে বয়কটের আহ্বান টেলি অভিনেত্রী ‘অনুপমা ’-র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : অপারেশন সিঁদুর-র পাকিস্তান-তুরস্কের ঘনিষ্ট সম্পর্ক নিয়ে শুরু হয়েছে তরজা। পাকিস্তানকে তুরস্কের সমর্থনকে ভালো চোখে দেখছেন না অনেকেই। পাকিস্তানকে সমর্থন জানানোর ঘটনায় তুরস্ককে বয়কট করার আহ্বান জানিয়েছেন টেলিভিশন অভিনেত্রী রূপালি গাঙ্গুলি। নিজের  এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করে মঙ্গলবার তিনি লিখেছেন, ‘আমরা কি দয়া করে তুরস্কের জন্য আমাদের বুকিং বাতিল করতে পারি, ভারতীয় হিসেবে […]

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক, মেলবোর্ন: সদ্য টেস্ট খেলা থেকে অবসর ঘোষণা করেছেন ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে সুখ নেই। মন খারাপ সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের। তার মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। এর আগে ২০২৩ সালে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল অস্ট্রেলিয়া। এবার ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে […]

মৃত ছেলেকে শেষবারের মতো দেখতে হাসপাতালে এলেন রিঙ্কু’র প্রাক্তন স্বামী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র ২৭ দিন আগেই দিলীপ ঘোষের সঙ্গে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন রিঙ্কু মজুমদার। এর নিধ্যেই শোকের ছায়া এসে পড়ল তাঁর সুখের জীবনে। আচমকাই চলে গেল তাঁর প্রথম পক্ষের একমাত্র ছেলে প্রীতম ওরফে সৃঞ্জয় দাশগুপ্ত। মঙ্গলবার সকালে সাপুরজি আবাসনের ই ব্লকের দোতলার ঘর প্রীতমের মরদেহ উদ্ধার করা হয়। এই দিনই সামনে […]

মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় সিট গঠনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুর্শিদাবাদে অশান্তির ঘটনা নিয়ে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের আর্জি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৩ মে) বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ মামলাকারীকে কলকাতা হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে গত ২১ এপ্রিলও মুর্শিদাবাদের অশান্তির ঘটনা নিয়ে এনআইএ-তদন্তের আর্জি জানিয়ে দায়ের হওয়া এক […]

রমনা বটমূল বিস্ফোরণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত ছয় হুজি জঙ্গিকে মুক্তি দিল ইউনূস সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের একবার বাংলাদেশে জঙ্গিবাদের জয়-জয়কার। রমনা বটমূল বিস্ফোরণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত সাত কুখ্যাত জঙ্গির শাস্তি কমাল বাংলাদেশ হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তাররের ডিভিশন বেঞ্চ ফাঁসির সাজাপ্রাপ্ত সাত হুজি জঙ্গির ফাঁসির সাজা বাতিল করেছে। একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১০ জনকে ১০ বছরের কারাদণ্ডের সাজা […]

জলপাইগুড়িতে চিতার হানায় গুরুতর জখম ৩ পুলিশকর্মী

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে চিতার হামলায় গুরুতর জখম ৩ পুলিশকর্মী। জলপাইগুড়ির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি-লালবাড়ি গ্রামে আচমকাই হানা দিয়েছে চিতা। আক্রান্ত ৩ পুলিষকর্মীর মধ্যে একজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। অন্য দু’জনকেও আক্রান্ত অবস্থায় ভর্তি করা হয়েছে দক্ষিণ হাঁসখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জানা গিয়েছে, চিতাবাঘটি জলপাইগুড়ির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি-লালবাড়ি গ্রামের […]

সুদর্শনই রক্ষাকবচ, রাশিয়ার থেকে আরও S-400 কিনছে মোদি সরকার

নিজস্ব প্রতিবেদন, নয়া দিল্লি: অপারেশন সিঁদুরের সময় ব্যবহৃত হয়েছিল ‘সুদর্শন’, যার আসল নাম S-400। চিনা ক্ষেপণাস্ত্রকে তুড়িতে উড়িয়েছে এই রাশিয়ান  বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ভারত-পাক যুদ্ধে সুদর্শনের সফল ব্যবহারের পর ভারত আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে অতিরিক্ত ইউনিটের অনুরোধ জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ইতিমধ্যেই রাশিয়ার-নির্মিত S-400 সিস্টেমগুলি সাম্প্রতিক সংঘাতের সময় পাকিস্তানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলিকে প্রতিহত […]

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, মুম্বইগামী ইন্ডিগো বিমানে চলছে তল্লাশি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হঠাৎ কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বন্দরে উত্তেজনার পরিস্থিতি। ইন্ডিগো মুম্বইগামী বিমানকে রানওয়ে থেকে সরিয়ে নিয়ে গিয়ে চলছে চল্লাশি। বেসরকারি বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ এই খবর পুলিশকে জানায়। এই খবর জানার পড়েই বিমান বন্দর কর্তৃপক্ষের নিজস্ব বম্ব স্কোয়াডকে ডেকে প্রাথমিকভাবে তল্লাশি শুরু করে। ইতিমধ্যেই ওই মুম্বইগামী বিমান থেকে যাত্রীদের নামিয়ে […]

দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর ছেলে সৃঞ্জয় দাশগুপ্তর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি: দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের (27) অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। নিউটাউনের আবাসন থেকে মঙ্গলবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে। তারপর সেখান থেকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে পুলিশ মর্গে। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে নিউটাউনের(Newtown) শাপুরজি আবাসনের ই ব্লকের […]

পাকিস্তানের ড্রোন হামলায় পুড়ে গিয়েছিল গোটা শরীর, মঙ্গলবার মৃত্যু হল ফিরোজপুরের মহিলার

নিজস্ব প্রতিনিধি, পঞ্জাব: পাকিস্তানের ছোঁড়া ড্রোন হামলায় আহত হয়েছিলেন পঞ্জাবের ফিরোজপুর জেলার একই পরিবারের তিন সদস্য। তাঁদের মধ্যে মধ্যবয়সী সুখবিন্দর কৌরের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক ছিল। মঙ্গলবার ভোরে মৃত্যু হল তাঁর। ড্রোন হামলায় শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিলেন ৫০ বছর বয়সী সুখবিন্দর। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মহিলার স্বামী লখবিন্দর সিং এখনও লুধিয়ানার দয়ানন্দ মেডিকেল কলেজ […]

বিল মেটাতে বলায় ভাঙচুর ও মারধর হাসপাতালে, চাঞ্চল্য মুকুন্দপুর এলাকায়

নিজস্ব প্রতিনিধি, মুকুন্দপুর: হাসপাতালের বাকি টাকা মেটাতে বলায় শুরু হয় বচসা। সেখান থেকেই মারধরের অভিযোগ। সোমবার রাতে মুকুন্দপুরের বাইপাসের ধারে এক নামকরা বেসরকারি হাসপাতালে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, মে মাসের ৩ তারিখ থেকে পূর্বালক এলাকার বাসিন্দা তমাল দাস কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। রোগীর বয়স ৭৬ বছর। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তমাল দাসের বেড […]

0:00