টেস্ট ম্যাচের আগেই ছক্কা মেরে স্টেডিয়ামের দেয়াল ভাঙলেন কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই টেস্ট সিরিজ। বাংলাদেশের বিপক্ষে ময়দানে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। হাতে আর বেশি সময় নেই বটে। ময়দানে নামার আগে এক ঝলক ডেমো দিচ্ছেন মহা তারকারা। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জোরকদমে অনুশীলন চলছে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে(চিপক)। নিজেদের চাঙ্গা করতেই এই অনুশীলন। একদিকে ব্যাট হাতে ময়দানে নেমেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুবমান গিলরা অন্যদিকে বল হাতে মাঠে নেমে পড়েছেন যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা। তবে এবার কোহলির ছক্কায় দেওয়াল ভেঙে কাত। আর তাতেই সমাজমাধ্যমে উঠেছে ঝড়।

কোহলির সেই শটের ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে নেটে অনুশীলনের সময় তো কোহলির মারা একটি ছয়ে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের একটি দেয়ালই ফুটো হয়ে গেছে।

প্রায় আট মাস পর আবার টেস্ট ক্রিকেটে ফিরছেন কোহলি। তাঁর দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে দিয়েছেন। এরই মধ্যে তিনি পেয়েছেন ‘গোট’ উপাধি।যার অর্থ ‘সর্বকালের সেরা’। কোহলির ছক্কা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুরাগীদের বক্তব্য ‘শাসন করতে আসছেন গোট।’

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে চিপকেতে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। এশিয়ার দুই দলকে চেন্নাই থেকে এরপর পাড়ি দিতে হবে সুদূর কানপুরে। দ্বিতীয় টেস্ট হবে ২৭ সেপ্টেম্বর। এটি শুরু হচ্ছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। যদিও সেই ম্যাচের জন্য ভারত এখনো তাদের দল ঘোষণা করেনি।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ৬,৯ ও ১২ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত-বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না কোহলি,রোহিত ও জাদেজা।কারণ এ বছরের ২৯ জুন বার্বাডোজে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর এই তিন ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে এবার টেস্টের শুরু আগেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ভারতের বোলার–ব্যাটসম্যানরা।অনুশীলনে সেজে উঠেছে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

গিল বা রাহুল নয়, বিরাট কোহলির উত্তরসূরি কে? জানালেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড়

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও বিরাট কোহলির নাম! কিন্তু কেন?

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]