রিয়াল মাদ্রিদের সুখের সংসারে অশান্তি, এমবাপের চেয়ে বেশি বেতন দাবি ভিনিসিয়ুস-বেলিংহামের

Share:

নিজস্ব প্রতিনিধি: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সুখের সংসারে এবার অশান্তির আগুন জ্বলল। ক্লাবেরই দুই ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম এবার আর এক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের চেয়ে বেশি বেতনের দাবি তুলেছেন। এর মধ্যে ভিনিসিয়ুস ক্লাব কর্তাদের জানিয়ে দিয়েছেন, বাড়তি বেতন না পেলে তিনি আর চুক্তির মেয়াদ বাড়াবেন না। বিকল্পের কথা ভাববেন। জুড বেলিংহামও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেতন না বাড়ালে ক্লাবে থাকা সম্ভব নয়। দুই তারকা ফুটবলারের এমন বিদ্রোহে কার্যত অস্বস্তিতে পড়েছে রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ।

গত কয়েক বছর ধরেই রিয়াল মাদ্রিদকে ইউরোপীয় ফুটবলের সেরা শক্তি হিসাবে পরিচিত করিয়েছেন জুড বেলিংহাম-ভিনিসিয়ুস জুনিয়ররা। কিন্তু দুই তারকা ফুটবলারের চেয়ে বেশি বেতন দিয়ে ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে দলে টেনেছেন ক্লাব কর্তৃপক্ষ। যাঁর পারফরম্যান্স এখনও পর্যন্ত খুব একটা আহামরি নয়। আর এমবাপেকে অতিরিক্ত বেতন দিয়ে দলে টানাকে মেনে নিতে পারছেন না ভিনিসিয়ুস। সম্প্রতি সৌদি প্রো লিগের একটি ক্লাব তাঁকে দলে পেতে ১০০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই রিয়ালের সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরু করেছেন ভিনি। তাঁর বর্তমান বার্ষিক বেতন ১৫ মিলিয়ন ইউরো, যা এমবাপ্পের বেতনের কাছাকাছি। তবে এমবাপ্পে অতিরিক্ত ৮ মিলিয়ন ইউরো পান চুক্তি স্বাক্ষরের বোনাস হিসেবে।

ভিনির দেখাদেখি বেলিংহামের এজেন্টরাও বেতন বাড়ানোর দাবি নিয়ে রিয়াল কর্তৃপক্ষের আলোচনা শুরু করেছেন। একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুড বেলিংহাম বর্তমানে বছরে ৮ থেকে ১০ মিলিয়ন ইউরো পান। তিনি চান তার পারিশ্রমিক আরও বাড়ানো হোক। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে তিনি ভিনিসিয়ুস ও এমবাপের চেয়ে বেশি বেতন দাবি করেছেন।

রিয়ালকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

পুরনো ক্লাব পিএসজিকে আদালতে টেনে নিয়ে গেলেন এমবাপে

১০ জনে খেলে জয় পেল রিয়াল, প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে শেষ ষোলোয় ম্যান সিটি

পেনাল্টি মিসের খেসারত, ক্লাব বিশ্বকাপে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

দলের উপর অসন্তুষ্ট, রিয়াল ছাড়তে চান রদ্রিগো

কোপা ফাইনালের আগেই বয়কট! রেফারিদের বিরুদ্ধে অভিযোগ রিয়ালের

আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় রিয়াল মাদ্রিদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]