কলেজ ছাত্রীকে টিউশন থেকে ফেরার পথে হেনস্থা বিজেপি কর্মীর, প্রতিবাদ করে আক্রান্ত বাবা

নিজস্ব প্রতিনিধি ,পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে কলেজ ছাত্রীকে টিউশন থেকে ফেরার পথে হেনস্থার অভিযোগ। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার রংকিনিপুর গ্রামের ঘটনা।আক্রান্ত কলেজ ছাত্রীর পরিবার নন্দীগ্রাম থানায়(Nandigram P.S.) লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।আক্রান্ত ছাত্রীর পরিবারের অভিযোগ, ১৪ ডিসেম্বর, শুক্রবার অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে’র দিনে আনুমানিক সকাল ন’টা নাগাদ ওই ছাত্রী যখন টিউশন(Tution) পড়ে বাড়ি ফিরছিল […]
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অনন্য কীর্তি গড়ার সুযোগ কোহলি-গিলের সামনে

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুয়ারে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। আর ওই প্রতিযোগিতায় দুই অনন্য কীর্তি গড়ার হাতছানি রয়েছে ভারতের দুই ব্যাটার শুভমন গিল ও বিরাট কোহলির সামনে। আর ওই কীর্তি গড়তে হলে একজনকে করতে হবে ৪১৩ রান আর একজনকে করতে হবে মাত্র ৩৭ রান। তবে যেহেতু ফাইনাল পর্যন্ত চারটি ম্যাচ খেলার সুযোগ মিলবে তাতে ৪১৩ রান করাটা […]
‘পর্দার পিছনে হওয়া সমঝোতা মানব না’, ট্রাম্পকে হুঁশিয়ারি ইউক্রেন প্রেসিডেন্ট জেলনস্কির

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসার পরেই রুশ-ইউক্রেন যুদ্ধের উপরে যবনিকাপাত টানতে আসরে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই বেশ কয়েক দফায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথাও বলেছেন। একাধিক মার্কিন সংবাদমাধ্যমের দাবি, সৌদি আরবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকেও বসতে পারেন ট্রাম্প। আর ওই চর্চার মধ্যেই এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলনস্কি। শনিবার […]
হাওড়া কলেজে ২০০ মিটারের দৌড় প্রতিযোগিতায় অকাল মৃত্যু ছাত্রর

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: শনিবার হাওড়া শ্যামপুর থানা এলাকার শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজের ক্রীড়ানুষ্ঠান চলাকালীন এক ছাত্রের আস্বাভাবিক মৃত্যু হয়। মৃত ছাত্রের নাম রুপম শী (২২)। বাড়ি হাওড়া বাগনান থানা(Bagnan P.S.) এলাকার বাঁটুল গ্রামে। জানা গিয়েছে, শনিবার কলেজের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান ছিল। সেই খেলায় নাম দেয় রুপম। ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড়ে নাম দেয় সে। ১০০ মিটার […]
উত্তরবঙ্গে রবি ও সোমবার ঘন কুয়াশার সতর্কবার্তা জারি ,দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমবে

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ঘন কুয়াশা থাকার জন্য দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কাল ১৬ ফেব্রুয়ারি ও তার পরের দিন সকাল পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে।কলকাতায়(Kolkata) আগামী দুদিন শুষ্ক আবহাওয়া থাকবে।এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। […]
‘ট্রাম্পের কাছে গিয়েও কিছু করতে পারেনি’, মোদিকে ব্যঙ্গ মোল্লা ইউনূসের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ওই বৈঠক নিয়েই মোদিকে ব্যঙ্গ করলেন পাকিস্তানি গুপ্তচর সংস্থার পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস আকাদেমিতে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক […]
রাজ্যে একাধিক শুট আউটে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাচারকারী চক্রের সন্ধান পেল এসটিএফ

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন শুট আউটে ব্যবহৃত বেআইনী পিস্তল-কার্তুজের মূল উৎস বের হল বেঙ্গল এস টি এফের তদন্তে। উদ্ধার হল বিপুল সংখ্যক ফ্যাক্টরি-উৎপাদিত তাজা কার্তুজ।গ্রেফতার কলকাতা শহরের বুকে নামী অস্ত্র-কার্তুজ বিপণন দোকানের কর্মচারী সহ মোট চারজন বেআইনী অস্ত্র ব্যবসায়ী।জীবনতলা থানা এলাকায় বারুইপুর জেলা পুলিশের(Baruipur District Police) স্থানীয় থানার সাথে তল্লাশি চালিয়ে বেঙ্গল এস টি এফ(Bengal […]
মহাকুম্ভে ফের বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: মহাকুম্ভ মেলায় ফের বিধ্বংসী আগুন। শনিবার বিকালে মেলার ১৮ এবং ১৯ নম্বর সেক্টরের বেশ কয়েকটি তাঁবুতে আগুন ধরে যায়। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েন সঙ্গমে স্নানে আসা ভক্ত ও পুণ্যার্থীরা। অনেকেই আর্ত চিৎকার করতে করতে ছোটাছুটি শুরু করে দেন। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা […]
বাঁকুড়ায় ঘুরতে গিয়ে হোটেলে নিষিদ্ধ মাদক খাইয়ে যুবতীকে ধর্ষণ ২ যুবকের

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: বাঁকুড়ার বিহারীনাথ পাহাড় সংলগ্ন একটি হোটেলে নিষিদ্ধ মাদক খাইয়ে এক যুবতিকে দুজন যুবক ধর্ষণ(Rape) করে বলে অভিযোগ ।সেই নির্যাতিতাকে শুক্রবার দুর্গাপুরের ই এস আই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এখনো পর্যন্ত নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কোন পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি। নির্যাতিতার বয়ান অনুযায়ী আসানসোলের মহিলা থানায় পুলিশের তরফ থেকে একটি মামলা দায়ের […]
মৌলবাদীদের হামলার হুমকিতে এবার ঢাকায় বন্ধ হল নাট্যোৎসব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনার জমানার অবসানের পরে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের মদতে নখদাঁত বের করে আসরে নেমেছে মুসলিম মৌলবাদী ও জঙ্গিরা। ধর্মনিরপেক্ষ বাংলাদেশে তালিবানি রাজত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে। আর তাতেই বিপন্ন হয়ে পড়েছে সংস্কৃতি চর্চা। মুসলিম মৌলবাদীদের হুমকিতে উত্তরায় বসন্তোৎসব বন্ধ করে দিতে হয়েছিল। আর এবার শেষ মুহুর্তে স্থগিত রাখা হল ঢাকা মহানগর নাট্যোৎসব। […]
এসএসকেএম হাসপাতালে পাঁচ দিনে ১৭৫ টি অস্ত্রোপচার, চিকিৎসকদের প্রশংসায় মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: এসএসকেএম হাসপাতালে গলব্লাডার অপারেশনে নয়া রেকর্ড গড়েছে। গত ৫ দিনে ১৭৫ টি অস্ত্রোপচার হয়েছে কলকাতার পিজি হাসপাতালে। ওই হাসপাতালের শল্য চিকিৎসকদের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাতেই এসেছে এই সাফল্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) শল্য চিকিৎসকদের এই কাজকে ভুয়সী প্রশংসা করলেন। শনিবার সোশ্যাল মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করে বলেন ‘জমে […]
প্রতিশোধ নিতে প্রেমদিবসে প্রাক্তন প্রেমিকের বাড়িতে অনলাইনে ১০০ পিৎজা পাঠালেন তরুণী তার পর…

নিজস্ব প্রতিনিধিঃ ভালোবাসার দিন প্রাক্তন প্রেমিকের জব্দ করতে তাঁর বাড়িতে ১০০ পিৎসা অনলাইনে পাঠিয়ে দিলেন তরুণী । সেইসঙ্গে পিৎজার দাম যাতে প্রাক্তনকে মেটাতে হয় সেইজন্য সে ‘ক্যাশ অন ডেলিভারি’ করে। এমনই ঘটনা ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। ইতিমধ্যেই প্রাক্তন প্রেমিকের বাড়িতে পিৎজা পাঠানোর ঘটনা শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় । তরুণীর নাম ২৪ বছর বয়সী আয়ুশি রাওয়াত […]
ছত্তিশগড়ে পুরভোটে বিজেপি ঝড়, ধুয়েমুছে সাফ কংগ্রেস-আপ

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: ভোট ময়দানে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলেছে বিজেপির জয়রথ। কয়েক দিন আগেই দিল্লি বিধানসভা ভোটে বাজিমাত করে দীর্ঘ ২৭ বছর বাদে ক্ষমতায় ফিরেছিল পদ্মশিবির। আর এবার ছত্তিশগড়ের পুর ভোটেও বিজেপির জয়রথ অশ্বমেধের ঘোড়ার মতো ছুটল। আর পদ্মঝড়ের কাছে ধুয়েমুছে সাফ হয়ে গেল কংগ্রেস এবং আম আদমি পার্টি (আপ)। যদিও আপের সান্ত্বনা বলতে আদিবাসী […]
রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার বেসরকারি হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, মালদা: রোগী মৃত্যুকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়াল মালদা শহরের সিঙ্গাতলা এলাকার এক বেসরকারি হাসপাতালে। ঘটনায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারবর্গ। জানা গেছে, মালদা শহরের দেশবন্ধুপাড়া এলাকার বাসিন্দা, পেশায় প্রাক্তন রেল কর্মচারী প্রবীর চন্দ্র সুর গত ৪ ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে পরিবারের […]
মাসীদের ধর্ষণের চেষ্টা, ছেলেকে হত্যার পর ৫ টুকরো করলেন মা, নৃশংস ঘটনা অন্ধ্রে

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: নিজের গর্ভজাতের হাতেই লাগাতার যৌন নির্যাতনের শিকার হচ্ছিলেন। শুধু তাই নয়, একই অভিযোগ ছিল আত্মীয়াদের। শেষ পর্যন্ত ওই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে গর্ভজাত সন্তানকে হত্যা করার পরে দেহ পাঁচ টুকরো করলেন মা। তার পর সেই দেহাংশ তিনটি থলিতে পুরে ফেলে দিলেন নর্দমায়। পিলে চমকানোর মতো নৃশংস ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায়। […]
প্রতুলকে চোখের জলে শেষ বিদায় মমতার

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ অসুস্থতার পর শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে রবীন্দ্রসদনে গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে যান তিনি । সেখানে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’ মৃত্যু সংবাদ শুনে নিজেকে আর সামলাতে পারছিলাম না । আমি কখনও অতি পরিচিতদের মৃত্যুর […]
চুক্তিতে থাকলে বিয়ে করা যাবে না, তখন এমন শর্তেই মিলত নায়িকা হওয়ার সুযোগ: শিবা আকাশদীপ

‘চুক্তিতে থাকলে তুমি বিয়ে করতে পারবে না, গর্ভবতী হওয়াও যাবে না’, হ্যাঁ নব্বই দশকের বলিউডের নায়িকা দের এমন শর্তই বেঁধে দিতেন প্রযোজকরা।
বমি কাণ্ডের পর এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ শান্তিপুর হাসপাতালের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: আবারো শান্তিপুর হাসপাতালের চিকিৎসা পরিষেবা প্রশ্নচিহ্নের সামনে। এবার এক্সপায়ার ডেটের ওষুধ দেওয়ার অভিযোগ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের(Shantipur Hospital) বিরুদ্ধে। শান্তিপুর থানার(Shantipur P.S.) হরিপুর গ্রাম পঞ্চায়েতের পাল পাড়ার বাসিন্দা রাজু ভৌমিক দাঁতের সমস্যা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন গত শুক্রবার। এরপর শান্তিপুর হাসপাতালে ডাক্তার দেখানোর পর যে ওষুধ দেওয়া হয় […]
তিন মাসের জন্য নিষিদ্ধ বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিনার

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ান ওপেন জয়ের আনন্দের মাঝেই বড় দুঃসংবাদ পেলেন ইতালির টেনিস তারকা ইয়ানিক সিনার। দু’দুবার ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তিন মাসের জন্য তাঁকে টেনিস দুনিয়ায় নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) ওই শাস্তির ঘোষণা করেছে। গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শাস্তি। চলবে ৪ মে পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে কোনও স্বীকৃত […]
পিতৃশোক ভুলে মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থী, কুর্নিশ জানাচ্ছে সবাই

নিজস্ব প্রতিনিধিঃ অঙ্ক পরীক্ষার আগের দিন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাবার । এই পরিস্থিতিতে পিতৃশোক বুকে নিয়ে শনিবার অঙ্ক পরীক্ষায় বসল হুগলির পান্ডুয়ার মাধ্যমিক পরীক্ষার্থী মুসকান খাতুন। এদিন সকালে বৈঁচি বাটিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে সে দিয়ে এল পরীক্ষা । জানা গিয়েছে, শুক্রবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান মুসকানের বাবা আব্দুল কায়েমের। মেয়ের […]
শহর থেকে জেলায় এটিএমে টাকা লুটের ঘটনায় নজরে এবার বাংলাদেশি জঙ্গিরা

নিজস্ব প্রতিনিধি , শান্তিপুর, হাওড়া ও কলকাতা: শহর থেকে রাজ্য একের পর এক এটিএম টার্গেট। রাতের অন্ধকারে কোথাও এটিএম এ ঢুকে মেশিন ভেঙে টাকা চুরি, কোথাও আবার টাকা চুরি করে এটিএম এর ভাঙ্গা অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। কলকাতার যাদবপুর সংলগ্ন ছাড়বে প্রার্থনা এলাকায় এটিএম এ টাকা তুলতে যাওয়া গ্রাহকদের প্রতারিত করে দফায় দফায় লক্ষাধিক […]
বন্দি অবস্থায় বাবা হওয়া মার্কিনি নাগরিকের মেয়েকে স্বর্ণমুদ্রা উপহার হামাসের

আন্তর্জাতিক ডেস্ক: হামাসের কব্জায় বন্দি থাকাকালীনই বাবা হওয়ার সুখবর পেয়েছিলেন মার্কিন নাগরিক সাগুই ডেকেল হান। ছোট্ট সন্তানকে না দেখতে পাওয়ার দুঃখ বুকেই চেপে রেখে দিন অমানসিক যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছিলেন। অবশেষে সেই যন্ত্রণার অবসান ঘটেছে। দীর্ঘ দেড় বছরের বন্দিদশা কাটিয়ে একরত্তি মেয়ের কাছে ফিরছেন তিনি। আর সদ্যোজাত সন্তানের মুখ প্রথমবার দেখার জন্য ডেকেলের হাতে একটি […]