নিজস্ব প্রতিনিধি: রিয়াল মাদ্রিদের সঙ্গে স্পেনের রেফারিদের মধ্যে সমস্যা অনেক পুরনো। আবার একই রূপ দেখা গেল কোপা দেল রে ফাইনালকে কেন্দ্র করে।
রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি মাধ্যমে জানানো হয়েছে, রেফারিদের বিরুদ্ধে প্রচারণা ও রেফারিদের কান্না বিরুদ্ধে অভিযোগ করে। সেই বিবৃতিতে জানানো হয়, রিয়াল মাদ্রিদের তরফ থেকে রেফারিদের বয়কট করা হবে। আর এটাও শুনতে পাওয়া যায় ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনও না করার অভিযোগ রয়েছে। তার মধেই রিয়ালের ম্যাচ বয়কটের গঞ্জনও ছড়িয়ে পড়ে।
জানা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ ক্লাবের আনুষ্ঠানিক একটি বিবৃতি ফাইনাল বয়কটের বিষয়টি গুঞ্জন বলে জানানো হয়। সেই বিবৃতি মারফত তাঁরা জানায়, বার্সেলোনার বিপক্ষে সেভিয়ায় হতে চলা কোপা দেল রে ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদ দলটি খেলবে।
কোপা ফাইনালের ম্যাচের রেফারি তালিকায় রিকার্দো দে বুর্গোস বেনগোচিয়া ও ভিএআর হিসেবে পাবলো গঞ্জালেসকে দেখে অসন্তুষ্ট হয়েছিল রিয়ালের ফুটবলাররা।
জানা গিয়েছে, এই দুই রেফারির পূর্বের কোনও সিদ্ধান্তে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মন্তব্য গিয়েছিলেন। এরপর গতকাল দুই রেফারি সংবাদ সম্মেলন করে জানান, আরএমটিভি তাঁদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। যা তাঁদের ব্যক্তিগত জায়গা ক্ষতিগ্রস্ত করছে।
এদিন রেফারিরা কাঁদতে কাঁদতে অভিযোগ করেন। বেনগোচিয়া এ বিষয়ে বলেন, “যখন আপনার ছেলে স্কুলে যায় এবং লোকেরা তাকে বলে যে তার বাবা একজন ‘‘চোর’’, এটি সত্যিই ভয়ানক।”
রিয়াল–বার্সেলোনা আজ কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে।