১০ জনে খেলে জয় পেল রিয়াল, প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে শেষ ষোলোয় ম্যান সিটি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফা ক্লাব বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে ১০ জনে খেলে দুরন্ত জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। রবিবার (২২ জুন) রাতে দুর্বল পাচুকাকে ৩-১ গোলে হারিয়েছে জাবি আলোনসোর শিষ্যরা। জয়ের কাণ্ডারী গোলরক্ষক থিবো কোর্তোয়া। বিপক্ষের ১০টি শট প্রতিহত করেছেন তিনি। অন্য ম্যাচে আল আইনকে ৬-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে প্রাক্তন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী  ম্যান সিটি।

ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই ধাক্কা খেতে হয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়ালকে। তাই জয়ের লক্ষ্য নিয়েই রবিবার রাতে নেমেছিল লস ব্ল্যাঙ্কোরা। শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই জোর ধাক্কা খায় আলোনসোর দল।  ম্যাচের সাত মিনিটে বল নিয়ে বিপজ্জনকভাবে আক্রমণে যাওয়া সলোমন রনডনকে বক্সের ঠিক বাইরে বিশ্রি ফাউল করে ছাড়েন রিয়াল সেন্টার ব্যাক রাউল অ্যাসেনসিও। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান রেফারি। ফলে ১০ জনের দল হয়ে দাঁড়ায় রিয়াল। নিজেদের পায়ে অধিকাংশ সময় বল রেখে খেলার গতি শ্লথ করে দেয় ব্ল্যাঙ্কোরা। ৩৫ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহাম। আট মিনিট বাদে ৪৩ মিনিটে গোল করে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গুলের। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে তেড়েফুঁড়ে আক্রমণে নামে পাচুকার খেলোয়াড়রা। রিয়ালের গোল লক্ষ্য করে একের পর এক শট নিতে থাকে। কিন্তু তিন কাঠির নিচে দুর্ভেদ্য হয়ে দাঁড়ান গোলরক্ষক থোয়াবো কোর্তো। ৭০ মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন ফেদে ভালভের্দে। ৮০ মিনিটে পাচুকার হয়ে মন্তিয়েল এক গোল শোধ করে ব্যবধান কমান। শেষ পর্যন্ত -১ গোলে জিতে মাঠ ছাড়ে রিয়াল।

অন্যদিকে, আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহির আল আইনকে নিয় শুরু থেকেই ছেলেখেলা শুরু করে ম্যান সিটি। ম্যাচের আট মিনিটে কর্নার থেকে পাওয়া বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান জার্মান মিডফিল্ডার ইলকায় গুনদোয়ান। ম্যাচের ২৭ মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ক্লদিও এচেভেরি। প্রথমার্ধের বিরতির আগে সিটির স্কোরলাইন ৩–০ করেন আর্লিং হলান্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে ম্যানচেস্টার সিটি। ৭৩ মিনিটে গুনদোয়ান, ৮৪ মিনিটে অস্কার বব আর ৮৯ মিনিটে রায়ান চেরকি গোল করেন। টানা দুই ম্যাচ জিতে শেষ ষোলোয় জায়গা কর নিয়েছেন আর্লিং হলান্ডরা।

রিয়ালকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে মেসির জন্মদিনের আনন্দ মাটি করল পালমেইরাস  

ক্লাব বিশ্বকাপে ফের অঘটন, ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোর কাছে ধরাশায়ী চেলসি

ক্লাব বিশ্বকাপে হেরে গেল চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি

পেনাল্টি মিসের খেসারত, ক্লাব বিশ্বকাপে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

দলের উপর অসন্তুষ্ট, রিয়াল ছাড়তে চান রদ্রিগো

কোপা ফাইনালের আগেই বয়কট! রেফারিদের বিরুদ্ধে অভিযোগ রিয়ালের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]