ইংল্যান্ডকে জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: কুইন্টন ডি’কক ও ডেভিড মিলারের বিধ্বংসী ব্যাটিং সত্বেও প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতায় ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে পারল না দক্ষিণ আফ্রিকা। শুক্রবার রাতে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৩ রান তুলেছে প্রোটিয়ারা।   

সেন্ট লুসিয়ার গ্রস আইসলেটের ড্যারেন স্যামি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলের গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন কুইন্টন ডি’কক। উল্টোপ্রান্তে রেজা হেন্ড্রিক্স উইকেট আগলে রাখার কাজ করে গিয়েছিলেন। প্রথম পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৬৩ রান তোলে প্রোটিয়ারা। মাত্র ২২ বলে তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ডি’কক। নির্দয়ভাবে মার খাওয়াতে লাইন লেংথ হারিয়ে ফেলেন ইংলিশ বোলাররা। ৮.২ ওভারে ডি’ককের ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন মার্ক উড। দশম ওভারে বল করতে এসে রেজা হেন্ড্রিক্সকে (২৪ বলে ১৯) ফিরিয়ে জুটি ভাঙেন মইন আলি। ততক্ষণে অবশ্য ইংল্যান্ডের স্কোর বোর্ডে ৮৬ রান যোগ হয়েছে। রেজা ফেরার খানিকক্ষণ বাদে জোফ্রা আর্চারের বলে সাজঘরে ফেরেন ডি’কক। আউট হওয়ার আগে ৩৭ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

পর পর দুই উইকেট হারানোয় দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি অনেকটাই শ্লথ হয়ে যায়। ম্যাচে ফিরতে শুরু করেন ইংলিশ বোলাররা। ১৪তম ওভারে অকারণে রান নিতে গিয়ে আউট হয়ে যান হাইনরিখ ক্লাসেন (৭)। বেশিক্ষণ টিকতে পারেননি প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম (১)। ১৫তম ওভারে আদিল রশিদের বলে স্ট্যাম্প ছিটকে যায় তাঁর। এর পরে পঞ্চম উইকেটে জুটি বেঁধে ইংলিশ বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন ডেভিড মিলার ও ত্রিস্তান স্টাবস। দুজনে মিলে দলকে দেড়শো রানের গণ্ডি টপকে দেন। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকাকে জোড়া ধাক্কা দেন জোফ্রা আর্চার। প্রথম বলে ফেরান মিলারকে (৪৩)। পরের বলে মার্কো জানসেনকে (০)। শেষ পর্যন্ত ১৬৩ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। ত্রিস্তান স্টাবস ১২ এবং কেশব মহারাজ ৫ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের পক্ষে জোফ্রা আর্চার ৪০ রানে তিন উইকেট নিয়েছেন।

কুইন্টনের চওড়া ব্যাটে রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় কলকাতার

ভারতের কাছে চুনকাম, বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ

পাক ক্রিকেটে অবসরের মিছিল, ৪৮ ঘণ্টায় অবসর নিলেন ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় সহ ৩

নিউজিল্যান্ডের বিরুদ্ধে কতটা তৈরি ভারতের মেয়েরা? সন্ধ্যায় শুরু হবে ম্যাচ

‘অবসর নয়’, নিজের দেশের হয়ে বিশ্বকাপ খেলতে চান রাসেল

লজ্জা! মাত্র ১০ রানে অলআউট, টি- ২০ ম্যাচে রেকর্ড গড়ল এশিয়ার এই দেশ

অস্ট্রেলিয়া ক্রিকেটে শুরু গৃহযুদ্ধ, বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে বিস্ফোরক স্টার্ক

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরলেন রোহিতরা, বিমানবন্দরে সমর্থকদের উল্লাস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]