নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ১০ রানে অলআউট। অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে । সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছে মঙ্গোলিয়া। জবাব দিতে নেমে সিঙ্গাপুরের খেলতে হয়েছে মাত্র ৫ বল। ১ উইকেট হারিয়েই জয়ী হয় তারা।
টি- ২০ ম্যাচ খেলতে কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নেমেছিল সিঙ্গাপুর-মঙ্গোলিয়া। শুরুতেই টসে হেরে ব্যাট করতে নামে মঙ্গোলিয়া। এরপরেই সিঙ্গাপুরের হয়ে বোলিং শুরু করেন হার্শা ভরদ্বাজ। মঙ্গোলিয়ার ইনিংসের প্রথম ওভারেই তিনি নিয়েছেন ২ উইকেট। পাওয়ার প্লের মধ্যে পড়ে যাওয়া ৬ উইকেট। পাশাপাশি পাঁচজন খেলোয়াড় রানের খাতা খোলার আগেই বিদায় নেন। সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ব্যাটসম্যানদের স্কোর যথাক্রমে—০,১,০,১,২,০,০,১,২,০,১। যা একঝলকে দেখলে মনে হতে পারে মোবাইল নম্বর। ম্যাচে বাকি ২ রান এসেছে ‘মিস্টার এক্সট্রা’ থেকে, দুটিই ওয়াইড।
উল্লেখ্য, এই প্রথম নয়। এরআগে গত অগস্টে হংকংয়ের বিপক্ষে ১৭ রানে অলআউট হয় মঙ্গোলিয়া। তার আগে মে মাসে জাপানের বিপক্ষে তাঁরা অলআউট হয়েছিল ১২ রানে। আর এবার সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নেমে মাত্র ১০ রানে অলআউট হয়ে গেল মঙ্গোলিয়া। টি-টোয়েন্টির ইতিহাসে এটিই সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। তবে মঙ্গোলিয়া কোনদিন এত কম রানে অলআউট হয়নি।