নিউজিল্যান্ডের বিরুদ্ধে কতটা তৈরি ভারতের মেয়েরা? সন্ধ্যায় শুরু হবে ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি: আইসিস টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পা রাখতে চলছে ভারতের মেয়েরা। মহিলা 20 ওভারের শুরুর প্রস্তুতি ম্যাচগুলিতে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা দুই দেশের লড়াকুদের হারিয়েছে হরমনপ্রীত সেনা। এবার তাদের প্রধান পরীক্ষা নিউজিল্যান্ডের সাথে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্মৃতি মন্ধানা, রিচা ঘোষেদের বিরুদ্ধে রানের ঝড় তুলতে চাইবে নিউ জিল্যান্ডের নারী ব্রিগেড অন্যদিকে ভারতের মেয়েদের লক্ষ্য হবে প্রথম ম্যাচ জিতেই অস্ট্রেলিয়ার মনে ভয় ধরানো।

ভারতের নারী বাহিনী যে 2024-25 টি টোয়েন্টির জন্য একদম প্রস্তুত ছিল তা আগেই শোনা গিয়েছিল হরমনপ্রীতের গলায়। একই ভাবে শুরুর প্রস্তুতি পর্বের ম্যাচ গুলিতেও দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছে রদ্রিগেজকে। হরমনপ্রীত এবং বাংলার মেয়ে রিচাও গত ম্যাচে নিজেদের অবস্থান বুঝিয়ে ছিলেন বিদেশের খেলোয়াড়দের। তবে ব্যাটিং লাইন আপ ঠিকঠাক থাকলেও চিন্তা ধরাচ্ছে ভারতের মহিলা দলের বোলিং। যদিও সেই দিকে শুরু থেকেই নজর রেখেছেন দলের অধিনায়ক। প্রস্তুতি পর্বে নিজেদের অস্ত্রে শান দিয়েছেন বোলাররা।

আরও পড়ুন,মহিলা টি-টোয়েন্টিতে ব্যবহার হবে AI, ঘোষণা ICC-র

প্রথম ওয়ার্ম আপ ম্যাচ গুলিতে ভারতের মহিলা দলের হয়ে বল ছুঁড়তে দেখা গেছে 9 জন বোলারকে। হরমনপ্রীতের নেতৃত্বে গত ম্যাচে সাফল্যও পেয়েছে তারা। তবে আশঙ্কা বাড়ছে শুক্রবারের ম্যাচ নিয়ে। নিউ জিল্যান্ডের ব্যাটারদের সামনে ভারতীয় বোলারদের অস্ত্র কতটা নিখুঁত হয় সে দিকেই নজর রয়েছে ভারতবাসীর। সূত্রের খবর, দুবাইয়ের মাটিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পুজা বস্ত্রেকর, রেনুকা ও অরুন্ধতি রেড্ডিদের পেসার হিসেবে খেলাবেন অধিনায়ক হরমনপ্রীত। স্পিনারদের মধ্যে উইকেট তুলতে পারেন দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিলরা। ম্যাচের শুভারম্ভ সন্ধ্যা 7:30 টা থেকে। যদিও তার আগে দুপুর 3:30 টেতে রয়েছে সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা বাহিনীর ম্যাচ।

ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ, চোট পেলেন তরুণ পেসার

নতুন অধিনায়ক শুভমন গিলকে সতর্ক করলেন সুনীল গাভাসকার

শনিতেই ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা, কারা পাচ্ছেন ঠাঁই?

দেশ আগে, এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল টিম ইন্ডিয়া

‘আমি খুশি থাকতে চেয়েছিলাম…’ , টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব ছাড়ার ৪ বছর পর মুখ খুললেন বিরাট

ভারত ফাইনালে ওঠায় কপাল পুড়ল পাকিস্তানের, কীভাবে জানেন?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে কখনও হারাতে পারেননি রোহিতরা

‘বিরাট সুবিধা পাচ্ছে ভারত’, রোহিতরা সেমিতে পৌঁছোতেই ফুঁসে উঠলেন কামিন্স

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]