কুইন্টনের চওড়া ব্যাটে রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় কলকাতার

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: আইপিএলের দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। বুধবার রাতে ১৫ বল বাকি থাকতেই হাতে আট উইকেট নিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় হাসিল করলেন অজিঙ্ক রাহানে। আর ওই জয়ের প্রধান কাণ্ডারী কুইন্টন ডি’কক। তাঁর ৬১ বলে অপরাজিত ৯৭ রানের ঝোড়ো ইনিংস নাইটদের স্বস্তি এনে দিয়েছে।

টসে জিতে এদিন প্রথমে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন নাইট অধিনায়ক রাহানে। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পরে এদিন আঁটোসাঁটো বল করলেন বরুণ চক্রবর্তী-হরষিত রানারা। আর ওই নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ১৫১ রানের বেশি তুলতে পারেননি রিয়ান পরাগরা। জয়ের জন্য সহজ লক্ষ্য তাড়া করতে এদিন কুইন্টন ডি’ককের সঙ্গে মইন আলিকে পাঠানো হয়েছিল। যদিও সেই জুয়া কাজে লাগেনি। মাত্র ৫ রান করে ফেরেন ইংল্যান্ডের অলরাউন্ডার। ফলে খানিকটা হলেও চাপে পড়ে যায় নাইট শিবির। এর পরে ডি’ককের সঙ্গে জুটি বাঁধেন রাহানে। প্রথম ম্যাচে অর্ধশতরান করা নাইট অধিনায়ক এদিনও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে শুরু করেছিলেন। ব্যাটে-বলেও ঠিকঠাক সংযোগ ঘটাতে সক্ষম হলেন। কিন্তু বড় শট খেলতে গিয়েই বিপদ ডেকে আনলেন। ১৫ বলে ১৮ রান (১টি করে চার এবং ছক্কা) করে ফেরেন।

৭০ রানে দুই উইকেট খোয়ানো নাইটদের ভরসা হয়ে দাঁড়ালেন ডি’কক। তৃতীয় উইকেটে অঙ্গকৃশ রঘুবংশীকে সঙ্গে নিয়ে রাজস্থান বোলারদের আক্রমণ সামাল দিয়ে রান মেশিন সচল রাখলেন। শেষ পর্যন্ত এই দুই ব্যাটার ঠাণ্ডা মাথায় খেলে ১৫ বল বাকি থাকতেই দলকে জয় এনে দিলেন। ৩ রানের জন্য শতরান পেলেন না দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার ডি’কক। তাঁর ইনিংস সাজানো ছিল ৮টি চার এবং ৬টি ছক্কায়। অন্য দিকে রঘুবংশী অপরাজিত থাকলেন ১৭ বলে ২২ রান করে। রাজস্থানের হয়ে ওয়ানিন্দু হাসরঙ্গা ৩৪ রানে ১ উইকেট নিলেন।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]