অস্ট্রেলিয়া ক্রিকেটে শুরু গৃহযুদ্ধ, বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে বিস্ফোরক স্টার্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পরেই অজি ক্রিকেটের সুখের সংসারে অশান্তির আগুন লেগেছে। বিশ্বকাপে ব্যর্থতার জন্য টিম ম্যানেজমেন্টকেই কাঠগড়ায় তুলেছেন অজি পেসার তথা দলের অভিজ্ঞ সদস্য মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার নামী সংবাদপত্র ‘সিডনি মর্নিং হেরাল্ড’কে দেওয়া সাক্ষা‍ৎকারে আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় দাবি করেছেন, ‘সুপার এইটে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁকে দলে না নিয়ে স্পিনার অ্যাস্টন অ্যাগারকে খেলানো সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল।’

উল্লেখ্য, টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে আফগানিস্তানের কাছে হেরে কার্যত সেমিফাইনালে ওঠার স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল টেস্ট ও একদিনের বিশ্ব চ্যাম্পিয়নদের। ওই ম্যাচে অজিদের প্রথম একাদশে ছিলেন না দলের অন্যতম অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। তাঁর জায়গায় দলে ঠাঁই পেয়েছিলেন অ্যাগার। যদিও বল কিংবা ব্যাট হাতে কিছু করতে পারেননি তিনি। আর ওই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন স্টার্ক। তাঁর কথায়, ‘টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশ বেছে নিতে যে ভুল করেছিল, তার মাশুল গুনতে হয়েছে।’

শুধু টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেননি স্টার্ক। বিশ্বকাপের ক্রীড়াসূচি নিয়েও আইসিসিকে এক হাত নিয়েছেন। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসারের কথায়, ‘গ্রুপে দুটো ম্যাচ রাতে খেললাম। তৃতীয় ম্যাচ খেললাম দিনে। বিমান পরিষেবার সমস্যায় সেন্ট ভিনসেন্টে যেতে দেরি হল। গভীর রাতে হোটেলে ঢুকে পর দিন সকাল ১০টায় খেলতে নামতে সূচি করার সময় খেলোয়াড়দের বিশ্রামের দিকটাও দেখা উচিত ছিল।’

১৪.৩ ওভারে মাত্র ২৭ রানেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

২০৭ রানে শেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস, টেস্ট বিশ্বকাপ জিততে দক্ষিণ আফ্রিকার চাই ২৮২

মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে ১৬৩ রানেই গুটিয়ে গেল হায়দরাবাদ

ভারতের কাছে চুনকাম, বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ

পাক ক্রিকেটে অবসরের মিছিল, ৪৮ ঘণ্টায় অবসর নিলেন ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় সহ ৩

নিউজিল্যান্ডের বিরুদ্ধে কতটা তৈরি ভারতের মেয়েরা? সন্ধ্যায় শুরু হবে ম্যাচ

‘অবসর নয়’, নিজের দেশের হয়ে বিশ্বকাপ খেলতে চান রাসেল

লজ্জা! মাত্র ১০ রানে অলআউট, টি- ২০ ম্যাচে রেকর্ড গড়ল এশিয়ার এই দেশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]