টেস্ট বিশ্বকাপ ফাইনালে রাবাডার আগুনে বোলিংয়ে ২১২ রানে শেষ অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডার আগুনে বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ল অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার। টেস্ট বিশ্বকাপ ফাইনালের প্রথম দিনে ২১২ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। স্টিভ স্মিথ ও বিউ ওয়েবস্টার রুখ না দাঁড়ালে চরম লজ্জায় পড়তে হতো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। ৫১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন রাবাডা। ৪৯ রানে তিন উইকেট নিয়েছেন মার্কো জানসেন। বাকি উইকেট দুটি নিয়েছেন কেশব মহারাজ ও আইডেন মার্করাম।

বুধবার (১১ জুন) লর্ডসে প্রথমে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। শুরুতেই বিপাকে পড়ে অজিরা। সপ্তম ওভারে বল করতে এসে অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দেন কাগিসো রাবাডা। প্রথমে শূন্য রানের মাথায় উসমান খোয়াজা ও পরে চার রানের মাথায় ক্যামেরন গ্রিনকে সাজঘরে ফেরত পাঠান। অসাধারণ ক্যাচ নিয়েছেন ডেভিড বেডিংহ্যাম ও আইডেন মার্করাম। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ধাক্কা সামলানোর চেষ্টা চালান মার্নাশ লাবুশেন ও স্টিভ স্মিথ। মাথা ঠান্ডা করে খেলছিলেন। দেখে মনে হচ্ছিল  অস্ট্রেলিয়ার দুই সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার বিপর্যয় সামাল দেবেন। তখনই ধাক্কা দেন মার্কো জানসেন। ১৭ রান করে ফেরেন লাবুশেন। পাঁচ নম্বরে নেমে ট্র্যাভিস হেড প্রথম বলেই বাউন্ডারি হাঁকান। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। জানসেনের লেগ সাইডে করা বলে চার মারার চেষ্টা করতে গিয়ে ভেরেইনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ১১ রান করে আউট হন হেড। মধ্যাহ্নভোজনের বিরতিতে অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ৬৭।

এরপর স্মিথ ও বিউ ওয়েবস্টার জুটি বেঁধে দলকে বিপদ থেকে অনেকটাই টেনে তোলেন। দুজনে পঞ্চম উইকেটে ৭৯ রান যোগ করেন। স্মিথকে (৬৬) ফিরিয়ে জুটি ভাঙেন মার্করাম। ষষ্ঠ উইকেটে অ্যালেক্স কারিকে নিয়ে দলকে বড় রানের লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা চালান ওয়েবস্টার। কেশব মহারাজ এসে সেই স্বপ্ন ভেঙে দেন। ৩১ বলে ২৩ রান করে ফেরেন ক্যারি। এর পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজি ব্যাটিং। পর পর ফিরে যান প্যাট কামিন্স (১) ওয়েবস্টার (৭২) নাথান লায়ন (০)। মিচেল স্টার্ককে (১) ফিরিয়ে অজি ইনিংস মুড়িয়ে দেন রাবাডা।

২৭ বছর বাদে শাপমুক্তি, অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট বিশ্বকাপ জয় দক্ষিণ আফ্রিকার

২০৭ রানে শেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস, টেস্ট বিশ্বকাপ জিততে দক্ষিণ আফ্রিকার চাই ২৮২

বিধ্বংসী প্যাট কামিন্স, ১৩৮ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

আইপিএলের মাঝপথে কেন দেশে ফিরেছিলেন রাবাডা? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

ভারতের কাছে দুরমুশ হতেই একদিনের ক্রিকেটকে আলবিদা জানালেন আজি তারকা ব্যাটার

সেমিতে যাওয়ার লক্ষ্য নিয়ে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরানের সুবাদে দ্রাবিড়-রুটের সঙ্গে এক সারিতেই স্টিভ স্মিথ

টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি পেরোলেন স্টিভ স্মিথ,, ঢুকে পড়লেন শচিন-গাভাসকরদের ক্লাবে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]