রবিবারেই কী অবসরের ঘোষণা রোহিত শর্মার? ধোঁয়াশা রেখে দিলেন শুভমন গিল

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামিকাল রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ওই মআচে কারা জিতবেন তা নিয়ে যেমন নানা মুনির মতো বিশেষজ্ঞরা নানা মত দিয়ে চলেছেন, তেমনই ফাইনাল শেষ হলে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা একদিনের ক্রিকেট ‘আলবিদা’ জানাতে পারেন বলেও নানা জল্পনা চলছে।

শনিবার (৮ ম্যাচ) ম্যাচের আগের দিন নিয়ম মেনে ভারতীয় দলের তরফে  সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন দলের তরুণ ব্যাটার তথা ওপেনার শুভমন গিল। তাঁর কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন রোহিতের অবসর নিয়ে। জবাবে খানিকটা ধোঁয়াশা রেখে সপ্রতিভভাবে গিল বলেন, ‘অর্জুনের লক্ষ্য যেমন ছিল পাখির চোখ, তেমনই এখন আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। সেই চেষ্টাই করছেন দলের প্রতিটি খেলোয়াড়। দলের মধ্যে অধিনায়কের অবসর নিয়ে কোনও আলোচনা হয়নি। অবসর নেবেন কিনা, তা রোহিত ভাই জানেন। তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত ব্যক্তি।’ উল্লেখ্য, গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালে টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা।

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যে খানিকটা চাপ নিয়েই ভারত খেলতে নামছে তাও খোলাখুলি স্বীকার করে নিয়েছেন গিল। তাঁর কথায় ‘বড় ম্যাচে তো অবশ্যই বাড়তি চাপ থাকে। কিন্তু আর পাঁচটা ম্যাচের মতোই ফাইনালেও আমরা স্বাভাবিক খেলার চেষ্টা চালাব। যে দল বাড়তি চাপ ছাড়া খেলতে পারে তারাই জয়লাভ করে।’

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষিত, কে হলেন অধিনায়ক? ঠাঁই পেলেন কারা?

গিল-রাহুলের অদম্য লড়াই, হার বাঁচাতে আরও ১৩৭ রান চাই

ইংল্যান্ডকে জয়ের জন্য ৬০৮ রানের লক্ষ্য দিলেন শুভমনরা

ফের শতরান শুভমনের, ভেঙে দিলেন গাভাসকরের ৫৪ বছরের পুরনো রেকর্ড

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

গিল বা রাহুল নয়, বিরাট কোহলির উত্তরসূরি কে? জানালেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড়

দিল্লিকে গুঁড়িয়ে প্লেঅফে পৌঁছে গেলেন শুভমন গিলরা

মঙ্গলের রাতে ওয়াংখেড়েতে মহারণ! শীর্ষে ওঠার লড়াইয়ে মুখোমুখি মুম্বই-গুজরাত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]