Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম সারির তিন ব্যাটার যশস্বী জয়সোয়াল-শুভমন গিল ও ঋষভ পন্থের দুরন্ত শতরান সত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০০ রানের গণ্ডি পেরোতে পারল না ভারত। শেষের দিকের ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে ৪১ রানেই সাত উইকেট খোয়াতে হয় টিম ইন্ডিয়াকে। তার ফলে ৪৭১ রানেই গুটিয়ে যায় প্রথম ইনিংস। ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস ৬৬ রানে এবং জস টঙ ৮৬ রানে চারটি করে উইকেট নিয়েছেন। বাকি দুটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন ব্রাইডন কার্স ও শোয়েব বশির।

লিডসে শুক্রবার (২০ জুন) থেকে শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। প্রথম দিন যশস্বী জয়সোয়াল ও অধিনায়ক শুভমন গিলের জোড়া শতরানের দৌলতে চালকের আসনে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। দিন শেষে তিন উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৩৫৯। শুভমন গিল ১২৭ এবং ঋষভ পন্থ ৬৫ রানে অপরাজিত ছিলেন। শনিবার (২১ জুন) দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পর থেকেই দুই ব্যাটার ধীরে সুস্থে খেলে  নতুন বলের পালিশ নষ্ট করে দেওয়ার চেষ্টা চালান। শোয়েব বশিরকে এক হাতে ছক্কা মেরে ৯৬ থেকে তিন অঙ্কের রানে পৌঁছে যান পন্থ। চলতি ইনিংসে তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে শতরান করলেন তিনি। শতরান করেই হেলমেট খুলে, ডিগবাজি মেরে উচ্ছ্বাস করলেন। পন্থের শতরান সাজানো ছিল ১০টি বাউন্ডারি ও চারটি ছক্কায়। দারুণ খেলছিলেন শুভমন গিল। মনে হচ্ছিল দ্বিশতরান পেয়ে যাবেন ভারত অধিনায়ক। যদিও তা হয়নি। বশিরকে ছয় মারতে গিয়ে টংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। সাজঘরে ফেরার আগে করেন ১৪৭ রান।

ছয় নম্বরে নামা করুণ নায়ার প্রত্যাবর্তন টেস্টে রান পেলেন না। স্টোকসের বলে ওলি পপের হাতে ক্যাচ তুলে শূন্য রানে ফেরেন। শুভমনের মতো দেড়শ রানের গণ্ডি ডিঙোতে পারেননি ঋষভ পন্থও। জস টঙের বলে লেগ বিফোর হয়ে ফেরেন। তিনি করেন ১৩৪ রান। আট নম্বরে নামা শার্দূল ঠাকুরও (১) ব্যাট হাতে চরম ব্যর্থ হন। তাঁকে ফেরান ইংলিশ অধিনায়ক স্টোকস। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ছিল সাত উইকেট হারিয়ে ৪৫৪। মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরু হতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। স্কোর বোর্ডে চার রান যোগ হতে না হতেই শূন্য রানে আউট হন যশপ্রীত বুমরা। জস টঙের বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। টঙের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে যান রবীন্দ্র জাদেজাও (১১)। প্রসিদ্ধ কৃষ্ণাকে (১) ফিরিয়ে ভারতকে ৪৭১ রানে থামিয়ে দেন টঙ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00