ফের শতরান শুভমনের, ভেঙে দিলেন গাভাসকরের ৫৪ বছরের পুরনো রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম: অপ্রতিরোধ্য শুভমন গিল। এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ২৬৯ রানের ইনিংসের পর শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন ভারত অধিনায়ক। সেই সঙ্গে ভেঙে দিলেন সুনীল গাভাসকরের ৫৪ বছরের পুরনো রেকর্ড। একটি টেস্টে সর্বাধিক রানকারী ভারতীয় ক্রিকেটারের শিরোপা নিজের মাথায় পরলেন।

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অব স্পেনে দুই ইনিংস মিলিয়ে ৩৪৪ রান করেছিলেন সুনীল গাভাসকর। প্রথম ইনিংসে করেছিলেন ১২৪ রান ও দ্বিতীয় ইনিংসে ২২০ রান। এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসেই ২৬৯ রান করেছিলেন শুভমন গিল। গাভাসকারের রেকর্ড ভাঙার জন্য দরকার ছিল মাত্র ৭৫ রানের। এদিন অনায়াসে সেই রান টপকে যান ভারত অধিনায়ক। সেই সঙ্গে নিজের শতরানেও পৌঁছে যান। এ নিয়ে চলতি ইংল্যান্ড সিরিজে তিনটি শতরান করলেন শুভমন। তার মধ্যে দ্বিশতরানও রয়েছে। তুখোড় ফর্মে থাকা ভারত অধিনায়ক কার্যত একের পর এক রেকর্ড ভেঙে তছনছ করে চলেছেন। ডন ব্র্যাডম্যান, সুনীল গাভাসকর, আজহারউদ্দিন, বিরাট কোহলির মতো কিংবদন্তি ক্রিকেটারদের তৈরি করা মাইলফলক অনায়াসে পেরিয়ে যাচ্ছেন। তাঁকে থামানো অসাধ্য হয়ে দাঁড়িয়েছে ইংরেজ বোলারদের কাছে।

প্রথম ইনিংসে ১৮০ রানের লিড নিয়ে শুক্রবার (৪ জুলাই) দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেছিল ভারত। তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল ১ উইকেট হারিয়ে ৬৪। লোকেশ রাহুল ২৮ ও করুণ নায়ার ৭ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের থেকে ২৪৪ রান এগিয়ে শনিবার চতুর্থ দিনে খেলতে নামে টিম ইন্ডিয়া। দেখেশুনে খেলতে শুরু করেন রাহুল ও করুণ। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি করুণ। কার্সের বলে উইকেটরক্ষক স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি (২৬)। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে আত্মবিশ্বাস নিয়েই ব্যাট করছিলেন রাহুল। অনায়াসে অর্ধশতরান পূর্ণ করেন। কিন্তু অর্ধশতরানের পর জশ টংয়ের বলের লেংথ বুঝতে না পেরে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন (৫৫)। ব্যাট করতে নেমেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন ঋষভ পন্থ। যদিও ভাগ্য সুপ্রসন্ন ছিল তাঁর। বেন স্টোকসের বলে মিড অফ দিয়ে বড় শট মারতে গিয়ে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়েছিলেন। যদিও সেই সহজ ক্যাচ ফেলে দেন ক্রলি। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ছিল তিন উইকেট হারিয়ে ১৭৭।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান শুভমন ও পন্থ। ৫৮ বলেই অর্ধশতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক। খানিকবাদে অর্ধশতরানে পৌঁছন ঋষভ পন্থও। ভারতের সহ-অধিনায়ক অর্ধশতরান করতে নেন ৪৮ বল। শোয়েব বশিরের বলে বড় শট খেলতে গিয়ে পন্থের হাত থেকে ব্যাট ছিটকে যায়। ৬৫ রানের মাথায় ক্যাচ আউট হয়ে ফেরেন। এর পর দলকে এগিয়ে নিয়ে যান গিল ও রবীন্দ্র জাদেজা। ৭৬ রান করেই সুনীল গাভাসকারের রেকর্ড ভাঙেন ভারত অধিনায়ক। খানিক বাদে পৌঁছে যান শতরানে। গিলকে যোগ্যসঙ্গত করেন রবীন্দ্র জাদেজাও। চা বিরতিতে ভারতের লিড দাঁড়ায় ৪৮৪ রান। 

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষিত, কে হলেন অধিনায়ক? ঠাঁই পেলেন কারা?

গিল-রাহুলের অদম্য লড়াই, হার বাঁচাতে আরও ১৩৭ রান চাই

ইংল্যান্ডকে জয়ের জন্য ৬০৮ রানের লক্ষ্য দিলেন শুভমনরা

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

গিল বা রাহুল নয়, বিরাট কোহলির উত্তরসূরি কে? জানালেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড়

দিল্লিকে গুঁড়িয়ে প্লেঅফে পৌঁছে গেলেন শুভমন গিলরা

মঙ্গলের রাতে ওয়াংখেড়েতে মহারণ! শীর্ষে ওঠার লড়াইয়ে মুখোমুখি মুম্বই-গুজরাত

ইডেনে গিল ঝড়, কলকাতাকে জয়ের জন্য ১৯৯ রানের লক্ষ্য দিল গুজরাত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]