ম্যানচেস্টার সফরের আগে জোর ধাক্কা রিয়াল শিবিরে, কিন্তু আশাবাদী আনচেলত্তি

Share:

নিজস্ব প্রতিনিধি : সময়টা ভাল যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। এর আগে লা লিগার সর্বশেষ এস্পানিওলের বিপক্ষে ম্যাচে একসঙ্গে ইনজুরিতে পড়েছিলেন দলটির গুরুত্বপূর্ণ চার সদস্য। তারা হল রুডিগার, মিডফিল্ডে জুড বেলিংহাম ও ফরোয়ার্ড লাইনে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। আর তাতেই চিন্তার ভাজ রিয়ালের কপালে। এবার রিয়াল মাদ্রিদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার কঠিন চ্যালেঞ্জ। এককথায় জরুরী অবস্থা চলছে রিয়াল শিবিরে।

কেননা এই ম্যাচের আগে ভেঙে পড়েছে রিয়ালের রক্ষণভাগ। দানি কারভাহাল, রুডিগার, ডেভিড আলাবা, এদের মিলিতাও এই চারজনই ইনজুরির কারণে দলের বাইরে। এদের অনুপস্থিতি আনচেলত্তির পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে এসেছে। এই তালিকা এখানেই শেষ নয়। লুকাস ভাসকেজও চোটের কারণে ম্যানচেস্টার সফরে নেই।

তবে কোচ আনচেলত্তি হাল ছাড়েন নি। কথায় আছে আশায় মরে চাষা… এখনও আশাবাদী রিয়াল কোচ। তার কথায়, ম্যানচেস্টারের মত মঞ্চে তার খেলোয়াড়রা ফের জ্বলে উঠবে। তার বিশ্বাস, সুস্থ হয়ে ফের দলে যোগ দেবেন খেলোয়াড়রা। মনে করা হচ্ছে, আনচেলত্তির হাতে হেসুস ভায়েহো আছেন, তাকে খুব একটা বিবেচনায় রাখেন না কোচ। বরং মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনিকে ১৪টি ম্যাচে সেন্ট্রাল ডিফেন্সে খেলানো হয়েছে। আরও ইয়াকোবো রামোন এবং লোরেঞ্জো আগুয়াদো ক্লাব একাডেমি থেকে দলে যুক্ত হলেও মূল একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। ডান প্রান্তে থাকতে পারেন মিডফিল্ডার ফেদে ভালভের্দে, যার ফলে মিডফিল্ডেও ঘাটতি তৈরি হতে পারে। অবশ্য তা এখনও খোলসা করেন নি রিয়াল কোচ।

হাতে আর কিছু সময়। এরপরই কার্লো আনচেলত্তির দল যখন ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে। তাদের সামনে শুধু ম্যাচ জেতার চ্যালেঞ্জ নয়, বরং নিজেদের রক্ষা করার চ্যালেঞ্জও রয়েছে। দেখা যাক রিয়াল এই চ্যালেঞ্জে ঘুরে দাঁড়াতে পারে কিনা।

রিয়ালকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

কর ফাঁকির মামলায় ব্রাজিলের কোচ আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড স্প্যানিশ আদালতের

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

১০ জনে খেলে জয় পেল রিয়াল, প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে শেষ ষোলোয় ম্যান সিটি

পেনাল্টি মিসের খেসারত, ক্লাব বিশ্বকাপে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে বিশ্বকাপ জয়ী ফুটবলার

দলের উপর অসন্তুষ্ট, রিয়াল ছাড়তে চান রদ্রিগো

কোপা ফাইনালের আগেই বয়কট! রেফারিদের বিরুদ্ধে অভিযোগ রিয়ালের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]