রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে বিশ্বকাপ জয়ী ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান। কার্লো আনচেলেত্তির উত্তরসূরি হিসাবে ক্লাবেরই প্রাক্তন ফুটবলার তথা স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য জাবি আলোনসোকে বেছে নিল রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। কোচ হিসাবে আলোনসোকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আগামী সোমবার সান্তিয়াগো বার্নাব্যুতে জাবি আলোনসোকে পরিচয় করিয়ে দেওয়া হবে। আগামী ১৮ জুন আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল কোচ হিসাবে জাবির যাত্রা শুরু হবে।

চলতি মরশুমে কার্লো আনচেলেত্তির প্রশিক্ষণে কোনও ট্রফি ঘরে তুলতে পারেনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সম্প্রতি ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে কোচের পদ ইস্তফা দিয়েছেন আনচেলেত্তি। ফলে বিকল্প প্রশিক্ষকের খোঁজে ছিলেন রিয়াল কর্তারা। শেষ পর্যন্ত ক্লাবেরই প্রাক্তন ফুটবলার জাবি আলোনসোর উপরে ভরসা রেখেছেন। স্পেনের জার্সি গায়ে দীর্ঘদিন ধরে খেলেছেন আলোনসো। বিশ্বকাপ ও ইউরো কাপ জয়ী দলে ছিলেন। খেলোয়াড় জীবনে দুর্ধর্ষ মিডফিল্ডার হিসাবে পরিচিত ছিলেন। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলেও দাপিয়ে খেলেছেন। ২০০৯-১৪ মরশুমে লস ব্লাঙ্কোসদের জার্সিতে খেলেছেন। তাছাড়া বায়ার্ন মিউনিখ, রিয়াল সোসিয়েদাদ,  লিভারপুলের হয়েও খেলেছেন। স্পেনের হয়ে যেমন ইউরো ও বিশ্বকাপ জিতেছেন, তেমনই রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে, ইউরোপিয়ান সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছেন। বায়ার্ন মিউনিখের হয়ে জার্মান বুন্দেসলিগা জিতেছেন। লিভারপুলের জার্সিতে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড হাতে উঠেছে তার।

ফুটবলার হিসাবে অবসর নেওয়ার পরে প্রশিক্ষক হিসাবে নতুন ইনিংস শুরু করেছিলেন আলোনসো। জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের কোচ হিসাবে দায়িত্ব সামলছিলেন। তব নিজেই মরশুম শেষ হওয়ার পরে সরে দাঁড়ান।

কর ফাঁকির মামলায় ব্রাজিলের কোচ আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড স্প্যানিশ আদালতের

ম্যানচেস্টার সফরের আগে জোর ধাক্কা রিয়াল শিবিরে, কিন্তু আশাবাদী আনচেলত্তি

এমবাপ্পের গোলের পরও হার রিয়ালের

ম্যাচ হেরে চোখ-মুখ লাল করে রেফারিকে দুষলেন রিয়াল কোচ

আঙুল উঁচিয়ে ফ্লিক’কে দেখে তেড়ে এলেন আনচেলত্তি, তারপর যা ঘটল….

আতলেতিকোর মাঠে হার রিয়াল মাদ্রিদের!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]