সাঙ্ঘাতিক কাণ্ড, বিরাট কোহলির ব্যাগ থেকে মিলল কুড়ুল, তরোয়ালের মতো মারণাস্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের হয়ে খেলতে এই মুহুর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা তারকা ক্রিকেটার বিরাট কোহলি। পারথে প্রথম টেস্টে ঝলসে উঠেছে তাঁর ব্যাট। দীর্ঘদিন বাদে শতরান পাওয়ার পাশাপাশি সুনীল গাভাসকর-ডন ব্র্যাডম্যানের অনন্য কীর্তিও ভেঙেছেন। কিন্তু কিং কোহলির সঙ্গে থাকা ব্যাগে কী রয়েছে জানেন? অনেকেই এমন প্রশ্ন শুনে বলে উঠবেন, কী আর থাকবে? ব্যাট, প্যাড, গ্লাভস, হেলমেট সহ মাঠে নামার আনুষাঙ্গিক জিনিস।

আজ্ঞে না। এর কোনওটাই মেলেনি বিরাটের ব্যাগ থেকে। তার পরিবর্তে যা পাওয়া গিয়েছে, তা শুনলে অনেকের চোখ কপালে উঠবে। ভারতের প্রাক্তন অধিনায়কের ব্যাগ থেকে মিলেছে বেসবল খেলার মোটা ব্যাট, কুডুল আর তরোয়ালের মতো মারণাস্ত্র। না, কোনও ষড়যন্ত্রের শিকার নন ভারতের তারকা ব্যাটার। নিজের হাতেই ব্যাগ থেকে বের করে ভক্তদের সামনে ওই মারণাস্ত্র এনেছেন কিং কোহলি। যা দেখে অনেকেই কৌতুহলী হয়ে নানা প্রশ্ন করেছেন বিরাট কোহলিকে।

বৃহস্পতিবার সমাজ মাধ্যম ‘ইনস্টাগ্রামে’ নিজেই এক ভিডিও পোস্ট করেছেন ভারতের তারকা ক্রিকেটার। তাতে দেখা যাচ্ছে, নিজের মনেই টেবিলে হাত রেখে মোবাইল ফোন ঘাঁটছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আচমকাই ভিডিও ফোনে এক ভক্ত বলে উঠলেন, ‘হাই বিরাট, আপনার ব্যাগে কী রয়েছে?’ ভক্তের সেই কৌতুহল মেটাতে নিজেই উঠে গিয়ে সঙ্গের ব্যাগ টেবিলের উপরে রেখে একে একে বের করতে থাকেন  কুড়ুল, বেসবল ব্যাট, তরোয়াল ও ঢাল। ইতিমধ্যেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে কোহলির পোস্ট করা ভিডিও।

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

গিল বা রাহুল নয়, বিরাট কোহলির উত্তরসূরি কে? জানালেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড়

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও বিরাট কোহলির নাম! কিন্তু কেন?

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]