Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এই মরশুমে সৌদি লিগে নেই নেইমার

Share:

নিজস্ব প্রতিনিধি : ফুটবল প্রেমীদের কাছে দুঃসংবাদ। সৌদি আরবের প্রিমিয়ার লিগে দেখা যাবে না ব্রাজিলিয় তারকা নেইমারকে। নেইমারকে বাদ দিয়েই দল ঘোষণা করে দিল আল হিলাল।

চোট নিয়েই গত বছরের আগস্টে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। এরপর সৌদি আরবের এই ক্লাবটির হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। গত বছর অক্টোবর মাসে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের বাছাই পর্বে হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। এরপরই সন্দেহ দানা বেঁধেছিল, তাহলে কি মরশুমের শুরুতে সৌদি আরবের ক্লাবটির হয়ে তিনি খেলতে পারবেন। শেষপর্যন্ত দলেই নেওয়া হল না নেইমারকে।

আল হিলালের স্কোয়াডে না থাকলেও ক্লাবটির সঙ্গে এখনও চুক্তিবদ্ধ রয়েছেন নেইমার। গোল ডট কম নামে একটি ফুটবল বিষয়ক সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন নেইমার। ফলে এর থেকেই নিশ্চিত, এখনই নেইমারের সঙ্গে ক্লাবের চুক্তি বাতিল হওয়ার কোনও সম্পর্ক নেই।

জানা গিয়েছে, সৌদি আরবের লিগের নিয়ম অনুযায়ী, সৌদি আরবের একটি ক্লাবের স্কোয়াডে আট জনের বেশি বিদেশি খেলোয়াড় রাখতে পারা যায় না। নেইমার চোট পেয়ে ছিটকে যাওয়ায় সাত বিদেশি খেলোয়াড়কে খেলাতে হচ্ছিল আল হিলালকে। এবার নেইমারকে স্কোয়াড থেকে বাদ দিয়ে আরেক ব্রাজিলিয় খেলোয়াড় রেনান লোদিকে দলে নিয়েছে আল হিলাল।

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন নেইমার, কপাল পুড়ল ভিনিসিয়ুসের

‘শিশু ও সাধারণ মানুষকে হত্যা বন্ধ কর’, ইজরায়েলকে বার্তা উয়েফার

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00