নিজস্ব প্রতিনিধি: নয়া নজির গড়ার পরই ছন্দপতন। ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচে এদিন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন বিরাট কোহলি(Virat Kohli)। ছক্কা হাঁকানোর মাধ্যমে তিনি ছাড়িয়ে গিয়েছেন শচীন টেন্ডুলকারের(Sachin Tendulkar) দীর্ঘদিনের রেকর্ড। তবু মাঠের মধ্যে সৃষ্টি হওয়া অপ্রীতিকর দুর্ঘটনা আটকায় কে! এদিন বিরাট কোহলির একটি ছক্কা ধেয়ে এসে সোজা আঘাত করে এক অস্ট্রেলিয়ান নিরাপত্তারক্ষীর মাথায়। এরপরই তাঁর দিকে ছুটে যান অস্ট্রেলিয়ান ফিল্ডাররা। উদ্বিগ্ন হয়ে পড়েন বিরাট কোহলি নিজেও। এই ঘটনার জেরে থমকে যায় খেলা।
আরও পড়ুনঃ মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য সংস্থার শীর্ষ পদে বসতে পারেন কলকাতার ছেলে
এদিন তৃতীয় দিনের ম্যাচে ময়দানে কার্যত বিধ্বংসী রূপ নিয়েছেন বিরাট কোহলি। একের পর এক ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির কোটায় পা রাখতে খুব বেশি সময় লাগেনি তাঁর। ইনিংসের ১০১ তম ওভারের শেষ বলে মিচেল স্টার্কের ওই বলের অপেক্ষাতেই বোধহয় ছিলেন বিরাট। বল পিচে পড়া মাত্রই ব্যাটে বলের টাইমিং একেবারে মিলেমিশে যায় এবং ছক্কা হিসেবে ওই বল উড়ে বাউন্ডারির ওপ্রান্তে।
আরও পড়ুনঃ ভাঙল দীর্ঘদিনের রেকর্ড, শচীনকে টপকে গেলেন বিরাট কোহলি
কিন্তু সেই সময় সেখানে এক অস্ট্রেলিয়ান নিরাপত্তারক্ষী উপস্থিত থাকার বল সোজা আঘাত করে তাঁর মাথায়। কিছুক্ষণের জন্য হলেও থমকে যায় খেলা। নিজের দুর্দান্ত শট নিয়ে উচ্ছ্বাসের বদলে উদ্বিগ্ন হয়ে পড়েন বিরাট কোহলি। এর কিছুক্ষণ পর অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এদিনের ম্যাচও নিজের ছন্দে ফিরেছে।
What a shot by kohli its a six
And hits a security guard pic.twitter.com/eiv9RDjKo2— Royal Challenger (@rcb__fc) November 24, 2024
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি অস্ট্রেলিয়া সফরে একের পর এক নজির সৃষ্টি করছে টিম ইন্ডিয়া। এদিন শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। এতদিন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের। নিজের কেরিয়ারে অস্ট্রেলিয়ায় মোট ৬টি সেঞ্চুরি করেছিলেন শচীন। কিন্তু এদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে সেঞ্চুরি হাঁকানোর মাধ্যমে শচীনকে টপকে গিয়ে ভারতীয় হিসেবে নয়া নজির স্থাপন করলেন কিং কোহলি। এটি ছিল তাঁর সপ্তম সেঞ্চুরি। অর্থাৎ ভারতীয় হিসেবে আরও এক নয়া রেকর্ড সৃষ্টি করলেন বিরাট।