পোল্যান্ডের সঙ্গে ড্র করে শেষ ষোলোয় ফ্রান্স

Share:

নিজস্ব প্রতিনিধি: দলকে বিপদ থেকে উদ্ধারে শেষ পর্যন্ত মুখে মাস্ক পরে নেমেছিলেন কিলিয়ান এমবাপে। গোলও করলেন। তবে দলকে জয়ের মুখ দেখাতে পারলেন না। মঙ্গলবার রাতে পোল্যান্ডের সঙ্গে ড্র করেই মাঠ ছাড়লেন কাতার বিশ্বকাপের রানার্সরা। তবে ড্র করলেও পাঁচ পয়েন্ট পেয়ে ‘ডি’ গ্রুপে রানার্স হয়েই ইউরোর শেষ ষোলোয় জায়গা করে নিলেন দিদিয়ের দেশেঁর শিষ্যরা।

চলতি ইউরোতে প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে আত্মঘাতী গোলে জয় পেয়েছিল ফ্রান্স। ওই ম্যাচেই প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে চোট পেয়ে নাক ভেঙেছিল দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠেই নামা হয়নি তাঁর। ডাচদের বিপক্ষে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছিল ফরাসিদের। গ্রুপ লিগের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে এমবাপের খেলার সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছিলেন ফরাসি কোচ দেঁশ। কিন্তু এদিন রাতে কোনও ঝুঁকি না নিয়ে দলের তারকা ফুটবলারকে দ্বিতীয়ার্ধে নামাতে একপ্রকার বাধ্যই হয়েছিলেন ফরাসি কোচ। ডর্টমুন্ডের বিভিবি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেছিল ফ্রান্স। পোল্যান্ডের রক্ষণে একাধিকবার হানাও দিয়েছিলেন গ্রিজম্যানরা। কিন্তু তিন কাঠিতে বল গলাতে পারেননি। প্রতি আক্রমণ থেকে উঠে এসে বেশ কয়েকবার ভাল সুযোগ তৈরি করেছিল রবার্ট লেয়নডস্কির দলও। তবে গোল আদায় করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে গোলমুখ খুঁজে পেতে এমবাপেকে নামান ফরাসি কোচ। তাতে ফলও মেলে। ৫৬ মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে নেয় ফরাসিরা। পেনাল্টি শট পোল্যান্ডের জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন এমবাপেই। গোল খেয়েই গোল শোধের জন্য ঝাঁপায় পোল্যান্ড। একের পর এক আক্রমণ তুলে নিয়ে হানা দেয় ফরাসি রক্ষণে। ম্যাচের ৭৮ মিনিটে ফ্রান্সের সেন্টার ব্যাক দায়োত উপামেকানো ডি বক্সের মধ্যেই বিশ্রিভাবে ট্যাকল করেন পোল্যান্ডের বদলি খেলোয়াড় কারোল সুইডাস্কিকে। পেনাল্টি দিতে দ্বিধা করেননি রেফারি। পোল্যান্ডের তারকা খেলোয়াড় লেয়নডস্কির প্রথম শট রুখে দিয়েছিলেন ফরাসি গোলরক্ষক মাইক মেইগন্যান। তবে শট নেওয়ার আগেই গোললাইনের বাইরে চলে আসায় ফের প্রথম শট বাতিল করেন রেফারি। দ্বিতীয় শটে ফরাসি গোলরক্ষককে পরাস্ত করে জালে বল জড়িয়ে ম্যাচে সমতা ফেরান বার্সেলোনার তারকা ফুটবলার। এর পরে আর কোনও পক্ষই গোলের খোঁজ পায়নি।

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

পুরনো ক্লাব পিএসজিকে আদালতে টেনে নিয়ে গেলেন এমবাপে

রবার্ট লেয়নডস্কির সঙ্গে বিরোধের জেরে ইস্তফা দিলেন পোল্যান্ড কোচ

‘সবই গুরুর আশির্বাদ’,রোনাল্ডোর রেকর্ড ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপ্পে

২ গোলে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল বার্সেলোনা

চোট সারিয়ে ৬ মাস পরে ফ্রান্সের জাতীয় দলে ফিরলেন এমবাপে

এমবাপ্পের হ্যাটট্রিকে ম্যান সিটিকে তুলোধোনা করল রিয়াল

রিয়াল মাদ্রিদের সুখের সংসারে অশান্তি, এমবাপের চেয়ে বেশি বেতন দাবি ভিনিসিয়ুস-বেলিংহামের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]