এমবাপ্পের হ্যাটট্রিকে ম্যান সিটিকে তুলোধোনা করল রিয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে ধোপেও টিকল না ম্যান সিটি। শেষ পর্যন্ত রিয়ালের কাছে ম্যান সিটি হেরেছে ৩-১ গোলে।তাতে ৬-৩ ব্যবধানে হেরে বিদায় নিল সিটিজেনরা। এদিকে রিয়ালের হয়ে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে।আর তাতেই নাস্তানাবুদ হয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যান সিটিকে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ফরাসি তারকা এমবাপ্পে।রিয়ালের সামনে কোনো চ্যালেঞ্জই তৈরি করতে পারেনি ম্যানসিটি।এমনকি, বিরতির আগে প্রতিপক্ষের গোলমুখে একটিও শট নিতে পারেনি তারা। গত বছরের সেই ভয়ঙ্কর ম্যানসিটির বদলে এবার যেন তাদের ছায়া দলকেই দেখা গেল।ইনজুরির কারণে দলের প্রধান স্ট্রাইকার আরলিং হালান্ড খেলতে না পারায় আক্রমণে ধার কমে যায় সিটির। এরপর থেকেই ক্রমশ মুষড়ে পড়ে ম্যান সিটি।

সান্তিয়াগো বার্নাব্যুয়ে বুধবার(১৯ ফেব্রুয়ারি)ম্যাচের প্রথম ৩৫ মিনিটের মধ্যে দুই গোল হজম করে সিটিজেনরা।তাতে নিশ্চিত হয়ে যায় এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের বিদায়। ম্যাচের চতুর্থ মিনিটে রাউল আসেন্সিওর থ্রু বল পেয়ে সিটির গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এমবাপ্পে।তার কিছুক্ষণ পরই বড় ধাক্কা খায় সিটি। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার জন স্টোনস। ২৯তম মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে সিটি গোলরক্ষক এডারসন তা ঠেকিয়ে দেন।

তবে ৩৩তম মিনিটে এমবাপ্পের শট আর ঠেকাতে পারেননি সিটি গোলরক্ষক। রদ্রিগোর পাস পেয়ে সিটির ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ এক গোল করেন এমবাপ্পে।দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতিতে থেকে ফিরে অবশ্য পাল্টা আক্রমণ করে সিটিও। তবে সিটির আক্রমণ রিয়ালের কিছুই করতে পারে নি। ভালভের্দের পাস পেয়ে দারুণ এক গোল করেন ফরাসি এই তারকা।চ্যাম্পিয়ন্স লিগে নিজের তৃতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন এমবাপ্পে। 

রিয়ালকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

পুরনো ক্লাব পিএসজিকে আদালতে টেনে নিয়ে গেলেন এমবাপে

১০ জনে খেলে জয় পেল রিয়াল, প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে শেষ ষোলোয় ম্যান সিটি

পেনাল্টি মিসের খেসারত, ক্লাব বিশ্বকাপে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

দলের উপর অসন্তুষ্ট, রিয়াল ছাড়তে চান রদ্রিগো

কোপা ফাইনালের আগেই বয়কট! রেফারিদের বিরুদ্ধে অভিযোগ রিয়ালের

আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় রিয়াল মাদ্রিদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]