Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্রাম্প প্রশাসনের যথেচ্ছাচার অব্যাহত, আইসিসির ৪ বিচারকের উপর জারি নিষেধাজ্ঞা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে ডোনাল্ড ট্রাম্পের যথেচ্ছাচার। আন্তজার্তিক অপরাধ আদালতের (আইসিসি) চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এক প্রতিবেদন সূত্রে খবর, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতারের পরোয়ানা এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধপরাধের একটি অভিযোগ অনুসন্ধানের প্রত্যুত্তরে মার্কিন সরকার এই পদক্ষেপ করেছে।

আইসিসি’র চার বিচারকই নারী। তাঁরা হলেন, সোলোমি বালুঙ্গি বোসা। তিনি উগান্ডার বাসিন্দা। লুজ ডেল কারমেন ইবানেজ কারানজা, তিনি পেরুর বাসিন্দা। বেনিনের রেইন অ্যাডিলেড সোফি আলাপিনি গানসো এবং স্লোভেনিয়ার বেটি হোলার।

এই বিষয়ে বিবৃতি জারি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, এই চার বিচারক আমেরিকা ও তার কাছের বন্ধুদের বিরুদ্ধে আইসিসির অবৈধ এবং ভিত্তিহীন পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর বক্তব্য, আইসিসি রাজনীতি করছে এখন। তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও এই দেশের বন্ধু দেশের নাগরিকদের বিরুদ্ধাচারণ করে মিথ্যা দাবি করছে।

মার্কো রুবি আরও বলেন, এই পদক্ষেও অত্যন্ত বিপজ্জনক। এমন ভাবে ক্ষমতার অপব্যবহার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলসহ বেশ কিছু মিত্র দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা লঙ্ঘন করছে। ট্রাম্পের প্রশাসনের এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক আদালত। তারা স্পষ্ট বলেছে যে এইভাবে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ক্ষমতা ও স্বাধীনতা খর্বের চেষ্টা করা হচ্ছে।

আইসিসির বিচারকরা ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রাক্তন প্রতিরক্ষা প্রধান ইয়াভ গ্যালান্ট ও হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এনেছিলেন। তারই খেসারত দিতে হচ্ছে এখন তাঁদের।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00