বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার কে, খোলসা করলেন হরভজন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  ভারতে ক্রিকেটের (Cricket) মতো জনপ্রিয় খেলা আর নেই। তাই ক্রিকেটাররাও ভারতীয় জনগণের বড় প্রিয়। এতে কোনও সন্দেহ নেই যে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বর্তমান সময়ের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। বহু মানুষ তাঁর ঝোড়ো ইনিংস দেখার জন্য অপেক্ষা করে থাকেন। অথবা বল হাতে উইকেট নেওয়ার ক্ষেত্রেও হার্দিকের জুড়ি মেলা ভার। তাঁর ভক্ত সংখ্যার শেষ নেই। প্রাক্তন অফ-স্পিনার (Off Spinner) হরভজন সিংও (Harbhajan Singh) এমনই একজন। ভাজ্জির মতে হার্দিক পান্ডিয়া সাদা বলের ক্রিকেটে এখন সেরা অলরাউন্ডার।

৪৪ বছর বয়সী প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটারের মতে, “হার্দিক পান্ডিয়া সাদা বলের ফর্ম্যাটে সেরা অলরাউন্ডার। বর্তমানে তাঁর মতো আর কেউ নেই।” হার্দিক একজন ব্যাটসম্যানের পাশাপাশি বোলার হিসেবেও দূর্দান্ত। মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বড় বড় ব্যাটসম্যানদেরও বড় ভরসা তিনি।

আইপিএলের ১৮তম আসরে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে দুর্দান্ত খেলছে। তাঁর ব্যাটিং, বোলিং ও অধিনায়কত্ব দিয়ে তিনি মানুষের মন জয় করছেন। তাঁর সম্পর্কে যিনি বলেছেন তিনি নিজে সর্বকালের সেরা স্পিনারদের মধ্যে একজন।

১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে  তিনি দুটি বিশ্বকাপ জিতেছেন। ২০০৭ সালে প্রথম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup)  এবং তারপর ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ (ICC One Day World Cup)। তিনি ১০৩ টেস্ট ম্যাচে (Test Match) ৪১৭ উইকেট, ২৩৬টি ওয়ান ডে (One Day Match) খেলে ২৬৯টি উইকেট এবং ২৮ টি-টোয়েন্টি (T20 Cricket) খেলে ২৫টি উইকেট নিয়েছেন।

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

ওভাল টেস্ট শুরুর মুখে ইংল্যান্ডকে বাড়তি সুবিধার অভিযোগে নালিশ ভারতের

উঠে গেল আইসিসির নিষেধাজ্ঞা, ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার

‘তোমার সঙ্গে কথা নেই’, ১৭ বছর পর বাবাকে চড় মারার জবাব শ্রীসন্থের মেয়ের, মর্মাহত হরভজন

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

ICC-র জুনের সেরা দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম

শাস্তি পেলেন ঋষভ পন্থ, কী দোষ ভারতীয় উইকেটরক্ষকের?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]