আলকারাজের ‘হ্যাটট্রিকের’ স্বপ্ন ভেঙে উইম্বলডনের নয়া রাজা সিনার

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন তিনি বিশ্বের এক নম্বর, রবিবার উইম্বলডন ফাইনালে তা প্রমাণ করে দিলেন ইয়ানিক সিনারকে। প্রথম সেট হেরেও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে পর পর তিন সেট জিতে আলকারাজের উইম্বলডন জেতার হ্যাটট্রিকের স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন। ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতে ঘাসের কোর্টে এই প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন ইতালির টেনিস তারকা। আর ছয়বার গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠে এই প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেলেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। ফাইনালে দুই তরুণ খেলোয়াড়ের লড়াই চলল তিন ঘণ্টা চার মিনিটের বেশি। উইম্বলডন ফাইনালে জিতে ফরাসি ওপেনে হারের মধুর প্রতিশোধ নিলেন বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার।

ফাইনালের প্রথম সেট থেকেই আগ্রাসী মেজাজে খেলতে রাখেন আলকারাজ ও সিনার। জিতে উইম্বলডন জয়ের হ্যাটট্রিক দখলের তাগিদ ছিল স্প্যানিশ টেনিস তারকার। প্রথম চারটি গেমে দু’জনেই নিজেদের সার্ভিস ধরে রাখেন। তবে ষষ্ঠ পঞ্চম গেমে আলকারাজকে ব্রেক করে সিনার এগিয়ে যান ৪-২ গেমে। কিন্তু আলকারাজও দমে যাওয়ার পাত্র নন। নিজের সার্ভিস ধরে রেখে এবং দশম গেমে আবার সিনারকে ব্রেক করে প্রথম সেট পকেটে পোরেন স্প্যানিশ তারকা টেনিস।

দ্বিতীয় সেটের শুরু থেকেই আলকারাজকে চেপে ধরেন সিনার। দুই খেলোয়াড়ের মধ্যে সার্ভিস ধরে রাখার মরিয়া প্রবণতা দেখা যায়। তবে শেষ হাসি হেসে দ্বিতীয় সেট জেতেন সিনার। তৃতীয় সেটেও দুই খেলোয়াড় নিজেদের সার্ভিস ধরে রাখার দিকে নজর দিয়েছিলেন। তবে সিনারের র‌্যাকেট থেকে এমন কিছু শট বেরোল যার জবাব দিতে পারলেন না আলকারাজ। স্পেনের খেলোয়াড়কে ঘাসের কোর্টে এর আগে এতটা আসহায় দেখায়নি।

চতুর্থ সেটেও আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ইতালির টেনিস তারকা।  অতীতে বহুবার পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ফিরে এসেছিলেন আলকারাজ। কিন্তু রবিবার তা করতে পারেননি তিনি। দ্বিতীয় ‘চ্যাম্পিয়নশিপ পয়েন্ট’ কাজে লাগিয়ে ট্রফি জেতেন সিনার।

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও বিরাট কোহলির নাম! কিন্তু কেন?

সিনারের কাছে হেরে ফরাসি ওপেন থেকে বিদায়  জোকোভিচের

তিন মাসের জন্য নিষিদ্ধ বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিনার

জেরেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নয়া রাজা সিনার

অঘটন অস্ট্রেলিয়ান ওপেনে, সিনারের বুলেট গতির সার্ভে ভাঙল নেটের ধাতব পাত

জোকারকে উড়িয়ে উইম্বলডনের রাজা আলকারাজ

Wimbledon 2024: ফাইনালে ফের মুখোমুখি জকোভিচ-আলকারাজ

Wimbledon 2024: এক নম্বর সিনারকে হারিয়ে সেমিতে মেদভেদেভ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]