নিজস্ব প্রতিনিধি : তিন বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে প্রতি বারই চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার। পর পর দু’বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন। পর পর দু’টি গ্র্যান্ড স্ল্যামও জিতলেন ইটালির তরুণ। ফাইনালের তাঁর পক্ষে ফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩।
আগের দু’টি ফাইনালই জিতেছেন ইয়ানিক সিনার।দু’টিই হেরেছিলেন জেরেভ। অথচ মুখোমুখি লড়াইয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে ছিলেন ২৭ বছরের জার্মান। ইটালির সিনারের সঙ্গে ছিল একাধিক গ্র্যান্ড স্ল্যাম জেতার অভিজ্ঞতা। তবে খুব পিছিয়ে ছিলেন না জেরেভও। সমর্থকেরা ভেবেছিল জেরেভের হাতে উঠবে চ্যাম্পিয়নের তকমা।
এদিকে ম্যাচটা কোন খাতে বইতে পারে, তখনই বুঝে নিয়েছিলেন সিনার।ঠোঁটের কোণের হালকা হাসিতে বুঝিয়েও দেন তিনি।অনেকে এই ইঙ্গিত বুঝতে পেরেছিলেন।জেরেভও নিজের দুর্বলতা বুঝতে দিতে চাননি প্রতিপক্ষকে। আড়াই দশকের শূন্যতা ভরাটের দায়িত্ব কাঁধে নিয়ে নেমেছিলেন জেরেভ। তবু জার্মানদের পরিচিত লড়াকু মেজাজ দেখা গেল না তাঁর খেলায়। খেলা যখন ৭ মিনিট। তখনই হতাশা দেখা যায় জেরেভের সমর্থকদের মধ্যে।
জেরেভের সার্ভিস ভেঙে ৫-৩ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর প্রথম সেট জিততে বেশি বেগ পেতে হয়নি শীর্ষবাছাইকে। ৪৬ মিনিটে ৬-৩ ব্যবধানে প্রথম সেট জিতে নেন গত বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন। প্রথম সেট থেকেই চ্যাম্পিয়ন হওয়ার প্রয়োজনীয় ছন্দ পেয়ে যাওয়া সিনার এর পর শুধু এগিয়েছেন। খেলা শুরুর আগেই রড লেভার এডিনার জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে সিনারের জয়ের সম্ভাবনা ৭৭ শতাংশ। কিন্তু জেরেভের ২৩ শতাংশ। ম্যাচের সময় যত এগিয়েছে সেই পূর্বাভাস ক্রমশ বাস্তবের দিকে রুপ নিয়েছে। ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে সিনারের দাপট। অবশেষে চ্যাম্পিয়নের তকমা উঠল ইয়ানিক সিনারের হাতে।