পুরনো দল কেকেআরের বিরুদ্ধে তিন রেকর্ডের হাতছানি সূর্যের সামনে

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ সোমবার (৩১ মার্চ) রাতে মুখোমুখি হচচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যে দুই দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। কলকাতা একটিতে হেরেছে। একটিতে জয় পেয়েছে। অন্যদিকে প্রথম দুই ম্যাচেই হেরেছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে খুব একটা জ্বলে উঠতে পারেননি মুম্বইয়ের সহ অধিনায়ক সূর্যকুমার যাদব। চেন্নাইয়ের বিরুদ্ধে করেছেন ২৬ বলে ২৯ রান। আর গুজরাতের বিরুদ্ধে ২৮ বলে ৪৮। আজ ঘরের মাঠ ওয়াংখেড়েতে অবশ্য ব্যাট হাতে তিন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে ৩৪ বছর বয়সী ব্যাটারের কাছে। নিজের পুরনো দলের বিরুদ্ধে কী সত্যিই ওই তিন রেকর্ড গড়তে পারবেন সূর্য, এটাই এখন বিলিয়ন ডলারের প্রশ্ন। চলুন দেখে নেওয়া যাক, এই ম্যাচে কোন তিন রেকর্ড গড়ার হাতছানি ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়কের কাছে?

৮,০০০ রানের মাইলফলক ছোঁয়ার সুযোগ
টি টোয়েন্টিতে ইতিমধ্যেই ৩১১ ম্যাচ খেলে ৭ হাজার ৯৮০ রান করেছেন সূর্যকুমার যাদব। গড় ৩৪.১০ এবং স্ট্রাইক রেট ১৫২.০২। সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২০ রান করলেই ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। সূর্যের আগে ৮ হাজারের মাইলফলক স্পর্শ করেছেন ৩৩ জন ব্যাটার। তার মধ্যে ভারতীয় রয়েছেন চার জন। তাঁরা হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও সুরেশ রায়না। আট হাজারের মাইলফলক স্পর্শ করলে পঞ্চম ভারতীয় হিসাবে ওই গৌরবের অধিকারী হবেন সূর্যকুমার যাদব।

৩৫০ ছক্কার ক্লাবেও নাম লেখানোর সুযোগ
T20 ক্রিকেটে সূর্যকুমার যাদব-এর ছক্কার সংখ্যা বর্তমানে ৩৪৭। আজকের ম্যাচে তিনটি ছক্কা হাঁকালেই তিনি ৩৫০টি ছক্কা মারার মাইলফলক ছোঁবেন। এই মুহূর্তে সর্বাধিক ছক্কার তালিকায় তিনি ৩৫তম স্থানে। ভারতীয়দের মধ্যে শুধু বিরাট কোহলি, রোহিত শর্মাই তার থেকে এগিয়ে রয়েছেন। বিরাট হাঁকিয়েছেন ৪২০টি ছক্কা আর রোহিত ৫২৫টি।

IPL-এ ৪০০ বাউন্ডারির মাইলফলক

বিশ্বের সবচেয়ে বড় T20 লিগ IPL-এ সূর্য ইতিমধ্যেই ৩৮৮টি বাউন্ডারি হাঁকিয়েছেন। কলকাতা নাইট রাইডার্স (KKR) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)-এর হয়ে ব্যাট হাতেএ ওই বাউন্ডারি হাঁকিয়েএছেন। আজকের ম্যাচে যদি তিনি ১২টি চার হাঁকাতে পারেন, তাহলে হয়ে যাবেন ৪০০ বাউন্ডারি হাঁকানো ১৪তম ব্যাটার।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]