কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় সম্বর্ধনা উৎসব পরিণত হল মর্মান্তিক শোকে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে পদদলিত হয়ে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন মহিলা রয়েছেন। অন্তত ৫০ জন গুরুতর জখম হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

১৮ বছর পর আরসিবির আইপিএল ট্রফি জয়ের আনন্দ উদযাপন করতে হাজার হাজার মানুষ বুধবার (৪ জুন) দুপুর থেকেই চিন্নাস্বামী  স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন। তখনই এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শীদের মতে, উদযাপনের সময় স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে হঠাৎ করেই জনতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তার ফলে দেখা দেয় বিশৃঙ্খলা। বহু মানুষ পিষ্ট হন। অসংখ্য আহত হন। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

তড়িঘড়ি ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল, অ্যাম্বুল্যান্স। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার নেপথ্যে আয়োজকদের অবহেলা এবং ভিড় নিয়ন্ত্রণে গাফিলতি রয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ প্রশাসন গোটা বিষয়টির তদন্ত করছে। নিহতদের পরিচয় এখনও প্রকাশ হয়নি।

দুর্ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন  “আমি এখনও মৃত বা আহতদের সঠিক সংখ্যা জানি না। তবে আমি ঘটনাস্থলে যাচ্ছি। স্টেডিয়ামে বিপুল সংখ্যক ভক্ত আবেগাপ্লুত হয়ে উপস্থিত হয়েছিলেন। আমরা নিরাপত্তার জন্য পাঁচ হাজারেরও বেশি কর্মী মোতায়েন করেছিলাম। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষন করা হচ্ছে। শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।”

আইপিএল ২০২৫ এর মরশুমে ফাইনালে পঞ্জাব কিংসকে হারিয়ে সেরার শিরোপা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার যখন আরসিবি দল বেঙ্গালুরুতে পৌঁছায় তখন বিমানবন্দরের বাইরে হাজার হাজার ক্রীড়াপ্রেমী তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করেন খেলোয়াররা।

মঙ্গলবার রাতে, বিরাট কোহলি সহ আরসিবি দল পরের দিন বেঙ্গালুরুতে ভক্তদের সাথে জয় উদযাপনের পরিকল্পনা ঘোষণা করে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় কুচকাওয়াজের আয়োজন হওয়ার কথা ছিল। তারপরে একটি খোলা বাসে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আসতেন দলের সদস্যরা। এই সব কিছু দেখার জন্যই জড়ো হয়েছিলেন ভক্তকূল। কিন্তু কুচকাওয়াজের আগেই ঘটে গেল পদপিষ্ট হওয়ার ঘটনা।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

‘এই সিনেমা চোখ খুলে দেবে’, সিতারে জমিন পর নিয়ে উল্লাসিত সুধা মূর্তি

বিক্রি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? শোরগোল ক্রিকেট মহলে

ভয় ধরাচ্ছে করোনা, ভারতে মোট অ্যাক্টিভ ৬,৮১৫, মৃত ৩

ইজরায়েল কোনও ভুল পদক্ষেপ নিলে ধ্বংস হবে তাদের পারমাণবিক কেন্দ্র, হুমকি ইরানের

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

ফের মহাকাশে পাড়ি দিতে চান ভারতের প্রথম নভোচারি রাকেশ শর্মা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]