ক্রিকেটকে ‘আলবিদা’ জানানো নিয়ে রহস্য রেখেই দিলেন ‘থালা’ ধোনি

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: চলতি আইপিএল-ই তাঁর ক্রিকেট জীবনের শেষ প্রতিযোগিতা হতে পারে বলে জল্পনা চলছিল। রবিবার (২৫ মে) গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ওই জল্পনা নিয়ে রহহস্য আরও বাড়িয়ে দিলেন ‘থালা’ মহেন্দ্র সিং ধোনি। অবসর নেওয়া নিয়ে খানিকটা রহস্যময় জবাব দিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। যা বললেন তার সারমর্ম হল, ‘বিদায়ও বলছি না। ফিরে আসব তা-ও বলছি না।’

চলতি আইপিএলে লিগ টেবিলের তলানিতে থেকেই অভিযান শেষ করতে হয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে। যদিও সান্ত্বনা পুরস্কারের মতো শেষ ম্যাচে শুভমন গিলদের বিরুদ্ধে বড় জয় পেয়েছেন ধোনিরা। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা তো বটেই গোটা দেশের ক্রিকেট ভক্তরা চোখ রেখেছিলেন টিভির পর্দায়। ‘থালা’ মহেন্দ্র সিংহ ধোনি অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন কিনা, তা জানার জন্য। ম্যাচ শেষে সঞ্চালক হর্ষ ভোগলে কোনও ভনিতা না রেখেই ক্যাপ্টেন ‘কুল’কে অবসর নিয়ে প্রশ্ন ছুড়েছিলেন।

কিন্তু হর্ষর সেই ইয়র্কার দারুণ সামাল দিলেন ‘থালা’ ধোনি। কোনও রাখঢাক না রেখে এক গাল হেসে বললেন, ‘সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনও তাড়াহুড়ো নেই। এখনও চার-পাঁচ মাস সময় রয়েছে। যদি ক্রিকেটীয় পারফরম্যান্সের বিচারে খেলোয়াড়দের অবসর নিতে হত, তা হলে অনেকেই ২২ বছর বয়সে অবসর নিয়ে নিত। আপাতত নিজের বাড়ি রাঁচিতে ফিরব। বাইক চালিয়ে সময়টা উপভোগ করব। তার পর দেখা যাবে। আমি এখনই ‘আলবিদা’ বলছি না। আবার ফিরে আসব তাও বলছি না।’ ধোনির ওই জবাব শুনে অনেকেই বলছেন, ‘কেন তাঁকে ‘ক্যাপ্টেন কুল’ বলা হয়, তা ফের একবার বুঝিয়ে দিলেন ‘থালা’।

ফের ভারতীয় দলে সামিল হচ্ছেন ধোনি? T20 বিশ্বকাপ দলের মেন্টর হওয়ার প্রস্তাব দিল বোর্ড

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]